1. admin@biddyuttimes.com : admin :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৯ পূর্বাহ্ন

দেশ ও জাতিকে রক্ষা করতে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই : ড. জালাল উদ্দিন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬২ বার পঠিত

দেশ ও জাতিকে রক্ষা করতে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই : ড. জালাল উদ্দিন

বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর-২ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী ড. জালাল উদ্দিন বলেছেন, বিনাভোটে ক্ষমতায় গিয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার গত ১৬ বছরে দেশের সম্পদ লুটপাট, সন্ত্রাস, দুর্নীতি ও রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার জন্য খুন, গুম এবং মিথ্যা মামলার আশ্রয় নিয়েছে। আগামীতে বিএনপি বিপুল জনসমর্থন নিয়ে সরকার গঠন করার লক্ষ্যে তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট জনগণের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে।

শনিবার বিকেলে চাঁদপুরের মতলব উত্তরের ফতেপুর পূর্ব ইউনিয়নের ফতেপুর দেওয়ান বাড়িতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে ঘরে ঘরে জনে জনে কর্মসূচী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ড. জালাল উদ্দিন বলেছেন, বিনাভোটে ক্ষমতায় গিয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার গত ১৬ বছরে দেশের সম্পদ লুটপাট, সন্ত্রাস, দুর্নীতি ও রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার জন্য খুন, গুম এবং মিথ্যা মামলার আশ্রয় নিয়েছে। আগামীতে বিএনপি বিপুল জনসমর্থন নিয়ে সরকার গঠন করার লক্ষ্যে তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট জনগণের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে।

ফতেপুর পূর্ব ইউনিয়ন বিএনপি‘র সভাপতি তোফায়েল পাটোয়ারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সরদারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ডঃ মুহাম্মদ জালাল উদ্দিন এর সহধর্মীনি ইঞ্জিনিয়ার শাহনাজ শারমিন, মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য আলমগীর সরকার ৷
আরো বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা বিএনপি‘র সিনিয়র সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর আলম, আবদুল গণি তপাদার, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ জামান টিপু, যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহমেদ সোহেল, ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়েজী প্রমুখ৷
অনুষ্ঠানের শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়।

 

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost