তারেক জিয়া’র ৩১ দফা বাস্তবায়নে
মতলব উত্তরে কেন্দ্রীয় যুবদল নেতার লিফলেট বিতরণ
তারেক জিয়া’র ৩১ দফা বাস্তবায়নের লক্ষে মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর বাজারে লিফলেট বিতরণ করেন কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্মসাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া।
শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে ছেংগারচর পৌর বাজারের বিভিন্ন দোকানদার, পথচারী, যানবাহনের চালক সহ বিভিন্ন শ্রেনী-পেশার মানুষদের কাছে ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরনকালে তিনি বলেন, আগামী দিনের রাষ্ট্রনায়ক বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুন্যের অহংকার তারেক রহমান সর্বদা এদেশের সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নের কথা ভাবেন।
তিনি আরো বলেন, আমরা বিশ্বাস করি তারুণ্যের অহংকার তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমেই দেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে। আগামী নির্বাচনে বিএনপিকে জয়যুক্ত করে দেশে শান্তি প্রতিষ্ঠা করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, মতলব উত্তর উপজেলা যুবদলের আহবায়ক (ভারপ্রাপ্ত) রাশেদ জামান টিপু, সিনিয়র যুগ্মআহবায়ক ফয়সাল আহমেদ সোহেল, যুগ্মআহবায়ক আব্দুল মান্নান সাগর ও আরিফ উল্যাহ মুন্সি, ছেংগারচর পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আশেক মাহমুদ সংগ্রাম সহ উপজেলা ও পৌর যুব দল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
Leave a Reply