1. admin@biddyuttimes.com : admin :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৪:০৮ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬২ বার পঠিত

নারায়ণগঞ্জে শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত

 

নারায়ণগঞ্জের চাঁনমারি উত্তর চাষাড়ার প্রকৃতি টিম্বার এন্ড ইন্ডাস্ট্রিজে
শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত।
স্থাপত্য, শিল্প, সৃষ্টি, নির্মাণই তার কর্ম। দেবশিল্পী বিশ্বকর্মা বৈদিক দেবতা। শাস্ত্রমতে, দেবগুরু বৃহস্পতির ভগিনী যোগসিদ্ধা এবং অষ্টম বসু প্রভাসের পুত্র হলেন বিশ্বকর্মা। ৩১ ভাদ্র, বুধবার (১৭ সেপ্টেম্বর) শ্রী শ্রী বিশ্বকর্মা পুজো।

সারাদেশে ন্যায় এবার ও প্রকৃতি টিম্বার এন্ড ইন্ডাস্ট্রিজে শিল্প, কলকারখানা, স্বর্ণকার ও কর্মকার শিল্পসহ বিভিন্ন মন্ডপে শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হয়েছে। তিনি প্রযুক্তি বিদ্যার দেবতা। উপবেদ, স্থাপত্যবেদ ও চতুঃষষ্টিকলার প্রকাশক। তিনি বিশ্বকর্মা। কথিত আছে, যুগে যুগে যতরকম সুন্দর নির্মাণশৈলী তৈরি হয়েছে, সবটাই নির্মাণ করেছেন বিশ্বকর্মা।
প্রকৃতি টিম্বার এন্ড ইন্ডাস্ট্রিজের প্রোপাইটর কমল চন্দ্র মন্ডলের সভাপতিত্বে পুজারী ছিলেন, শংকর চক্রবর্তী।
এসময় উপস্থিত ছিলেন,
ফতুল্লা ইউনিয়ন বিএনপি নেতা এহসানুল কবির টিপু, নারায়ণগঞ্জ জজ আদালতের এপিপি এডভোকেট শহিদুল ইসলাম টিটু, নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সদস্য সচিব এসএম জহিরুল ইসলাম বিদ্যুৎ, পূজা উদযাপন কমিটির সদস্য শ্যামল চন্দ্র দাস, শ্যামল, সুভাষ, বিমল, জয়’সহ অন্যান্যরা।
বিএনপি নেতা এহসানুল কবির টিপু বিশ্বকর্মা পূজা মন্ডপ পরিদর্শনে গিয়ে, মণ্ডপের পূজারী, পূজার আইন শৃঙ্খলাসহ সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।পূজামন্ডপ পরিদর্শনকালে তিনি বলেন, ‘ধর্ম যার যার উৎসব সবার, দেশের মানুষ স্বাধীনভাবে নিজেদের ধর্ম পালন করবে। আমরা আশা করি আগামীতে আপনাদের এই আনন্দ-উৎসব সুন্দর ভাবে পালন করবেন। আমরা আপনাদের পাশে আছি ও থাকব। আমাদের নেতারা আপনাদের সার্বিকভাবে সহযোগিতা করবে।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost