
টুয়েন্টিফোর ক্লাসরুম নারায়ণগঞ্জ ব্রাঞ্চ এর উদ্যোগে এসএসসি ২০২৫ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান
নারায়ণগঞ্জ সদরের বিভিন্ন প্রান্ত থেকে এসএসসি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে এই সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানটি কয়েকটি পর্বে অনুষ্ঠিত হয়। প্রথম পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সংস্থা, নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি হাজী মোহাম্মদ রফিক উদ্দিন। দ্বিতীয় পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী, বিশিষ্ট সাংবাদিক ও নাট্য ব্যক্তিত্ব এম আর হায়দার রানা। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন দ্যা ডেইলি ক্যাম্পাসের মাল্টিমিডিয়া রিপোর্টার মামুন খান। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক এস এম আলামিন। বিজ্ঞান বিভাগের শিক্ষক সুজিত দাস। বেগম রোকেয়া খন্দকার উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি শাহ আলম ভূঁইয়া | অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ব্রাইট স্কলার স্কুলের শিক্ষিকা আফরিন সুলতানা। অনুষ্ঠানে এইচএসসি ২০২৫ এর “টুয়েন্টিফোর বৃত্তি” পরীক্ষায় প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থবৃত্তি এবং স্বম্মাননা স্মারক প্রদান করা হয়। এইচএসসি ২০২৫ এর “টুয়েন্টিফোর বৃত্তি” পরীক্ষায় প্রথম স্হান অর্জন করেছে সরকারি তোলারাম কলেজের কৃতি শিক্ষার্থী মুন্নি সাহা। দ্বিতীয় স্থান অর্জন করেছে নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের কৃতি শিক্ষার্থী চয়নিকা সাহা এবং তৃতীয় স্থান অর্জন করেছে নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের আরেক শিক্ষার্থী জয়িতা দাস দিঘী।
Leave a Reply