1. admin@biddyuttimes.com : admin :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন

সিদ্ধিরগঞ্জ ১নং ওয়ার্ড শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে দোয়া

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৮ বার পঠিত
oplus_1026

ডাকসু ও জাকসুতে ছাত্রশিবিরের বিজয় উপলক্ষ্যে
সিদ্ধিরগঞ্জ ১নং ওয়ার্ড শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে দোয়া

ডাকসু ও জাকসুতে ছাত্রশিবিরের বিজয় উপলক্ষ্যে সিদ্ধিরগঞ্জ ১নং ওয়ার্ড শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাতে সিদ্ধিরগঞ্জ থানার ১নং ওয়ার্ডের আল আমিন নগরের মহিউদ্দিন ভাইয়ের গ্যারেজেই দোয়ার আয়োজন করা হয়।
দোয়া অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্য রাখেন, নিবেদন শিল্পী গোষ্ঠীর পরিচালক জনাব আব্দুন নূর জালালী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিদ্ধিরগঞ্জ থানা দক্ষিণ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মুহাঃ ইকবাল হোসাইন। ইউনিট সভাপতি মুহা. মহিউদ্দিনের আয়োজনে দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের ওয়ার্ড সভাপতি মোঃ আব্দুল গাফফার। উক্ত অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ নিবেদন শিল্পী গোষ্ঠীর সদস্যরা ইসলামী ও দলীয় সংগীত পরিবেশন করেন।

আব্দুন নূর জালালী‌ বলেন, ডাকসু ও জাকসুর মতো ছাত্রশিবিরকে দেশের সকল প্রতিষ্ঠানে চারিত্রিক বৈশিষ্ট্যের মাধ্যমে বিজয় অর্জন করতে হবে। সততা, আদর্শ ও নৈতিকতা দিয়ে মানুষের মন জয় করতে হবে। ডাকসুতে সাধারণ শিক্ষার্থীদের ভোটাধিকার ও মতামত প্রতিফলিত হওয়ায় আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি।’

দোয়া মাহফিলে উপস্থিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দের উদ্দেশে থানা সভাপতি মুহাঃ ইকবাল হোসাইন বলেন, শিক্ষা বলতে বোঝায়- প্রচলিত শিক্ষাব্যবস্থার সঙ্গে আল্লাহ প্রদত্ত কোরআন, রাসুল (সা.)-এর সুন্নাহ ও ইসলামি শরীয়তের জ্ঞান অর্জন এবং তা জীবনে প্রয়োগ করা। এটি শুধু ইবাদতের বিষয় নয় বরং মানব জীবনের সব দিক। আচার-আচরণ, নৈতিকতা, সামাজিক সম্পর্ক, অর্থনীতি, রাজনীতি, সবকিছুকে সঠিক পথে পরিচালনার মূল চাবিকাঠি। আমাদেরকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে জান্নাত লাভ করতে হবে। আগামী দিনে কোরআনের রাজ কায়েমের মাধ্যমেনেই ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হবে এ জন্য সকলকে ইসলামের পক্ষে কাজ করার আহ্বান জানিয়ে উনার বক্তব্য শেষ করেন।এছাড়া আরো উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আলী, ফারুক হোসেন, আব্দুল হান্নান, বাখার মোড়ল, এবং আলামিন সহস্থানীয় নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost