1. admin@biddyuttimes.com : admin :
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন

জুলাই চেতনায় ঐক্যবদ্ধ সাংবাদিক সমাজের অঙ্গীকারঃ জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজুর

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ
  • আপডেট টাইম : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৩ বার পঠিত

জুলাই চেতনায় ঐক্যবদ্ধ সাংবাদিক সমাজের অঙ্গীকারঃ জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজুর

জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজুর রহমান বলেছেন, “জুলাইয়ের চেতনা আমাদের বাস্তব জীবনে প্রতিফলিত করতে হবে। সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে ৫ আগস্টের চেতনায় এগিয়ে যেতে হবে এবং সাধারণ মানুষের দুঃখ-দুর্দশা তুলে ধরতে হবে।”

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে কক্সবাজার প্রেসক্লাবে জাতীয় প্রেসক্লাবের নেতৃবৃন্দের সম্মানে আয়োজিত শুভেচ্ছা বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবর রহমান। এসময় জাতীয় প্রেসক্লাব সভাপতি আরও বলেন, “দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার শর্তেই আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদ প্রকাশের আগে অবশ্যই তথ্য যাচাই করতে হবে। কক্সবাজারের সমস্যা, সম্ভাবনা ও পর্যটন শিল্পের বিকাশ তুলে ধরতে জাতীয় প্রেসক্লাব ও কক্সবাজার প্রেসক্লাব একযোগে কাজ করবে।”

অনুষ্ঠানে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী বলেন, “হলুদ সাংবাদিকতা আসলে তথ্য সন্ত্রাস। এটি সাংবাদিকতার মর্যাদাকে ম্লান করেছে। গত ১৭ বছর দেশে প্রকৃত সাংবাদিকতা ছিল না—ছিল ফ্যাসিস্ট সরকারের বন্দনা। আমরা পেটডগ হতে চাই না, আমরা হতে চাই ওয়াচডগ।”

সভায় আরও বক্তব্য রাখেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভুঁইয়া, কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারি, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালী প্রমুখ।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের কোষাধ্যক্ষ বখতিয়ার রানা, ব্যবস্থাপনা কমিটির সদস্য কাজী রওনক হোসেন, বিএফইউজের সভাপতি এ কে এম মহসিন, সাংবাদিক মো. মোমিন হোসেন, জাহিদুল ইসলাম রনি, শাহনাজ পলি, মাসুমুর রহমান খলিলি, সিনিয়র সদস্য শাহাবুদ্দীন সিকদার, কামরুল ইসলাম, কক্সবাজার প্রেসক্লাবের সহ-সভাপতি কামাল হোসেন, প্রতিষ্ঠাতা সদস্য আতাহার ইকবাল, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সাধারণ সম্পাদক এস এম জাফরসহ অনেকে।

অনুষ্ঠানে যুগান্তরের অনুসন্ধানী প্রতিবেদক জসিম উদ্দিন, জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা কমিটির সভাপতি খোরশেদ আলম, সাধারণ সম্পাদক মো. ওসমান গনি (ইলি), সহ সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম আজাদ,সহ সম্পাদক আমানুল্লাহ, মহিলা সম্পাদক কামরুন নেছা তানিয়া, এম এ সাত্তার, রতন দাশ, মো. ইমরান, শওকত, ফারুক হোসেন ঈমন, ফাতেমাসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময় শেষে জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা কমিটির পক্ষ থেকে জাতীয় প্রেসক্লাবের নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost