1. admin@biddyuttimes.com : admin :
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৮:২৪ পূর্বাহ্ন

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ও ল্যাবএইড গ্রুপের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৩ বার পঠিত

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ও ল্যাবএইড গ্রুপের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর

 

আজ ১১ সেপ্টেম্বর ২০২৫ তারিখে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরের অপস কনফারেন্স রুমে ল্যাবএইড গ্রুপ, ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল ও সুপার স্পেশালিটি সেন্টার এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মধ্যে একটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফিদা মাহমুদ, এএফডব্লিউসি, পিএসসি । ল্যাবএইড গ্রুপের পক্ষ থেকে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক সাকিফ শামীম। এছাড়াও উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এই চুক্তির মাধ্যমে বাহিনীর সকল স্তরের সদস্যরা তাঁদের নিজ, স্ত্রী-সন্তান ও বাবা-মায়ের জন্য ল্যাবএইড গ্রুপের সকল শাখা থেকে বিশেষ ছাড়ে স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবেন। বাহিনীর সদস্যরা বাহিনী কর্তৃক প্রদত্ত পরিচয়পত্র অথবা যথাযথ কর্তৃপক্ষের প্রত্যয়নপত্র প্রদর্শনের মাধ্যমে এ সুবিধা ভোগ করতে পারবেন।

চুক্তির আওতায় রয়েছে-
• ল্যাবএইড গ্রুপের সকল শাখা ও ডায়াগনস্টিক সেন্টারে প্যাথলজি ও বায়োকেমিস্ট্রি টেস্টে ২০% ছাড়।
• সিটি স্ক্যান, এমআরআই, ইসিজি, আলট্রা-সনোগ্রাম, ইকো ও ইটিটি টেস্টে ১০% বিশেষ ছাড়।
• আইপিডি বেড চার্জ ও বেড ক্যাটাগরিতে দৈনিক ৪০০ থেকে ১৮০০ টাকা পর্যন্ত ছাড় সুবিধা।

এ চুক্তির ফলে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য ও তাঁদের পরিবার আধুনিক, উন্নত ও মানসম্মত চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাবেন। তাঁদের কল্যাণ ও সুস্বাস্থ্য নিশ্চিতকরণে এটি একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost