1. admin@biddyuttimes.com : admin :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন

নারায়ণগঞ্জে নির্মাণ ও পরিচ্ছন্ন শ্রমিকদের প্রশিক্ষণ দিলো ফায়ার সার্ভিস

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৯ বার পঠিত

নারায়ণগঞ্জে নির্মাণ ও পরিচ্ছন্ন শ্রমিকদের প্রশিক্ষণ দিলো ফায়ার সার্ভিস

 

নারায়ণগঞ্জে সেপটিক ট্যাংক বিস্ফোরণের মতো দুর্ঘটনা রোধে শ্রমিকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে ফতুল্লার বিসিক ফায়ার স্টেশনে আয়োজিত এ প্রশিক্ষণে অংশ নেন ৩০ জন নির্মাণশ্রমিক ও পরিচ্ছন্নকর্মী।

নারায়ণগঞ্জে এ ধরনের প্রশিক্ষণ এবারই প্রথম আয়োজন করা হয়েছে বলে জানান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন।

তিনি বলেন, “প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা। কারণ সেপটিক ট্যাংক দীর্ঘদিন বন্ধ থাকলে ভেতরে বিষাক্ত গ্যাস তৈরি হয়। শ্রমিক ভেতরে প্রবেশ করার পর মাত্র এক-দু’বার শ্বাস নিলেই জ্ঞান হারায় এবং প্রাণহানির মতো ঘটনা ঘটে।”

তিনি আরও বলেন, “আমরা চাই এ ধরনের ঘটনা আর না ঘটুক। তাই শ্রমিকরা যখন কোনো বন্ধ জায়গায় প্রবেশ করবেন, প্রথমে ভেতরে পর্যাপ্ত বাতাস প্রবেশ করাতে হবে। সেফটি ট্যাংকে পানির স্প্রে করা ও গাছের ডালের ঝাঁকুনি দিয়ে ভেতরের বিষাক্ত গ্যাস অপসারণ করতে হবে। তাহলেই শ্রমিকরা নিরাপদে থাকবেন।”

প্রশিক্ষণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ফতুল্লা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হালিম, ওয়্যারহাউজ ইন্সপেক্টর সরদার শরিফুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।

উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, নির্মাণ ও পরিচ্ছন্ন শ্রমিকদের সচেতন করার জন্য এ ধরনের প্রশিক্ষণ অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost