1. admin@biddyuttimes.com : admin :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন

জাতির উদ্দেশে ভাষণ দেবেন নেপালের সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৬ বার পঠিত

জাতির উদ্দেশে ভাষণ দেবেন নেপালের সেনাপ্রধান

জেনারেশন জেড নেতৃত্বাধীন সাম্প্রতিক আন্দোলনের প্রেক্ষাপটে জাতির উদ্দেশে ভাষণ দেবেন নেপালের সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগদেল। আজ মঙ্গলবারের এ ভাষণে তিনি সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জনগণকে অবহিত করবেন বলে জানা গেছে।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, জেনারেল সিগদেল নাগরিকদের শান্তি ও নিরাপত্তা বজায় রাখার আহ্বান জানাবেন। উচ্চপর্যায়ের একাধিক সূত্র জানিয়েছে, চলমান বিক্ষোভপরবর্তী পরিস্থিতি মোকাবিলায় সেনাপ্রধান সরকারের অবস্থান ও পরবর্তী পদক্ষেপ সম্পর্কেও জাতিকে জানাবেন।

কাঠমান্ডু ও দেশের বিভিন্ন শহরে দুর্নীতি এবং সামাজিক যোগাযোগমাধ্যম নিষেধাজ্ঞার বিরুদ্ধে গতকাল সোমবার জেন-জেড প্রজন্মের নেতৃত্বে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়। আন্দোলন চলাকালে নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ১৯ জন নিহত ও শত শত মানুষ আহত হয়েছেন।

 

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost