1. admin@biddyuttimes.com : admin :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৩ অপরাহ্ন

বিভিন্ন বাধা অতিক্রম করে আজ জনগণের শক্তিতে এগিয়ে যাচ্ছি: শিল্প উপদেষ্টা আদিলুর রহমান

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ
  • আপডেট টাইম : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯২ বার পঠিত

বিভিন্ন বাধা অতিক্রম করে আজ জনগণের শক্তিতে এগিয়ে যাচ্ছি: শিল্প উপদেষ্টা আদিলুর রহমান

 

,আগামী বছরের ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন একটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিল্প, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান। তিনি জানান, বিচার ও সংস্কারের ধারাবাহিকতায় এই নির্বাচন সম্পন্ন করা হবে।

রবিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবস্থিত আনন্দ শিপইয়ার্ডে নির্মিত একটি জাহাজ তুরস্কের কাছে হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শিল্প উপদেষ্টা আদিলুর রহমান বলেন, অন্তর্বর্তীকালীন সরকার যে কাজগুলো শুরু করেছে, একটি নির্বাচিত সরকার সেই কাজগুলো বাস্তবায়ন করবে। তিনি বলেন, “গণঅভ্যুত্থান ও বিপ্লবের ফলে জনগণের যে প্রত্যাশা, অন্তর্বর্তী সরকার সেই কাজগুলো শুরু করেছে। এর মধ্যে অনেকগুলো কাজ আমরা সম্পন্ন করতে পেরেছি। বিভিন্ন বাধা অতিক্রম করে আমরা আজ জনগণের শক্তিতে বলিয়ান হয়ে এগিয়ে যাচ্ছি।”

জাহাজ নির্মাণ শিল্প সম্পর্কে আদিলুর রহমান বলেন, “আমরা একটা ঢেউয়ের মধ্যে দাঁড়িয়ে আছি, যা কখনো উপরের দিকে ওঠে আবার কখনো নিচের দিকে নেমে যায়। আমি বিশ্বাস করি, এই শিল্প আগামীতে আরও শক্তিশালী হয়ে দেশের অর্থনীতিকে মজবুত করবে।”

তুর্কি নৌবাহিনীর কাছে হস্তান্তর করা এই জাহাজটি ৫৫০০ টন ক্ষমতাসম্পন্ন। এটি ৩৪১ ফুট দীর্ঘ, ৫৫ ফুট প্রশস্ত এবং ২৫ ফুট গভীর। ২৭৩৫ হর্স পাওয়ার ক্ষমতাসম্পন্ন ইঞ্জিন থাকায় জাহাজটি ঘণ্টায় ১২ নটিক্যাল মাইল বেগে চলতে পারে। এটি স্টিল, কয়লা, সার, খাদ্যশস্যসহ বিভিন্ন বিপজ্জনক মালামাল বহনে সক্ষম।

আনন্দ শিপইয়ার্ড এখন পর্যন্ত ডেনমার্ক, জার্মানি, মোজাম্বিক, নরওয়ে, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে ৩৫০টিরও বেশি জাহাজ রপ্তানি করেছে। এই শিল্পটি বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আয়ের একটি অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে গড়ে উঠেছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আনন্দ শিপইয়ার্ডের চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল্লাহেল বারী, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নুরুজ্জামান, বুয়েটের প্রকৌশল বিভাগের শিক্ষক মীর তারিফুজ্জামান, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া এবং শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক আফরোজা বারী।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost