1. admin@biddyuttimes.com : admin :
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন

মেট্টোরেলের আওতায় আসছে নারায়ণগঞ্জ, ৪ স্থানে স্টেশন

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ
  • আপডেট টাইম : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ৬৫ বার পঠিত

মেট্টোরেলের আওতায় আসছে নারায়ণগঞ্জ, ৪ স্থানে স্টেশন

ডিসির জোড়ালো আবেদন দ্রুত কাঙ্ক্ষিত সেবা পৌঁছে দেওয়ার জন্য

 

নারায়ণগঞ্জের অন্যতম প্রধান সমস্যা যানজট। এই যানজটকে দ্রুত নিরসন করার লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া ১০ টি বিআরটিসি বাসের জন্য ও আরো দুইটি ট্রেনের বগী বৃদ্ধির জন্য চেষ্টা করে যাচ্ছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে।এবং মেট্রোরেলের কাজ খুব দ্রুত বাস্তবায়নের জন্য বারবার আহবান ও অনুরোধ করে যাচ্ছেন সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে খুব দ্রুত কাজ শুরু করার জন্য । মেট্রোরেল চালু হলে যানজট নিরসন অনেকটাই লাঘব হবে ও মেট্রোরেলের সুফল ভোগ করবে নারায়ণগঞ্জবাসী ।এবং মানুষ খুব শান্তিতে যানবাহনে চলাচল করতে পারবে । নারায়ণগঞ্জের গণমানুষে চাওয়া কমপক্ষে ১০ টি বিআরটিসি বাস ও আরো দুইটি রেলের বগি বৃদ্ধি করা খুব জরুরী ভাবে । যদি এটা করতে পারে জেলা প্রশাসক তাহলে নারায়ণগঞ্জবাসী চির কৃতজ্ঞ থাকিবে।কারণ এটা বাস্তবায়ন হলে যানজট কমে যাবে বলে আশা করছে নারায়ণগঞ্জবাসী। নারায়ণগঞ্জ শহর মেট্রোরেলের সঙ্গে যুক্ত হচ্ছে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির (ডিএমটিসিএল) এমআরটি লাইন-২ প্রকল্পের আওতায় নারায়ণগঞ্জ বাস ট্রামিনাল, জালকুড়ি, ভূইগড় ও সাইনবোর্ডে চারটি রেল স্টেশন নির্মাণ করা হবে।

প্রকল্পের জন্য প্রাথমিক বাজেট ধরা হয়েছে ২৯,৫৭১ কোটি টাকা। গাবতলী থেকে নারায়ণগঞ্জ সদর পর্যন্ত প্রায় ৩৫ কিলোমিটার দীর্ঘ উড়াল ও পাতাল মিলিয়ে মেট্রোরেল লাইন নির্মাণ করা হবে। লক্ষ্য, ২০৩০ সালের মধ্যে এই প্রকল্প সম্পন্ন করা।

ডিএমটিসিএলের পরিচালক মো. আবদুল বাকী মিয়া বলেন, “বিশ্বব্যাংকের অর্থায়ন নিশ্চিত করতে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স প্রজেক্ট প্রোফর্মা ইতিমধ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে পাঠানো হয়েছে। আগস্টের মধ্যে অনুমোদন না হলে ২.৫ মিলিয়ন ডলারের অনুদান হারানোর আশঙ্কা রয়েছে।”

ইআরডির ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, প্রক্রিয়াটি দ্রুত এগিয়ে নেওয়ার জন্য গত ৭ আগস্ট আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়েছে।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost