1. admin@biddyuttimes.com : admin :
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৮:০৪ পূর্বাহ্ন

প্রকল্পের নামে বসতবাড়ি উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ৩৫ বার পঠিত

প্রকল্পের নামে বসতবাড়ি উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন

 

নারায়ণগঞ্জের ইস্ট-ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের নামে বসতবাড়ি উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন করেছে জালকুড়ি এলাকার বাসিন্দারা। রোববার (৩১ আগস্ট) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন মো. হাবিবুর রহমান, মো. রিফাতুল ইসলাম, জুয়েল মাহমুদ, মো. কামরুজ্জামান, অ্যাডভোকেট মোনতাজিম বিল্লাহ, মোহাম্মদ মাসুদুর রহমান, মো. জসিম উদ্দিনসহ জালকুড়ির রব্বানী নগর ও কড়াইতলা এলাকার দেড় শতাধিক বাসিন্দা।

মানববন্ধন শেষে এলাকাবাসীর পক্ষ থেকে জেলা প্রশাসকের নিকট একটি স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে বলা হয়, এক্সপ্রেসওয়ে প্রকল্পের জন্য জালকুড়ি এলাকায় বসতবাড়ি অধিগ্রহণ না করে পরিবর্তে কৃষি জমি বা নাল জমি ব্যবহার করা হোক।

পরে জেলা প্রশাসক মানববন্ধনকারীদের সঙ্গে কথা বলেন এবং বসতবাড়ি উচ্ছেদ না করার আশ্বাস দেন। জেলা প্রশাসকের আশ্বাস পাওয়ার পর এলাকাবাসী শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করেন।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost