1. admin@biddyuttimes.com : admin :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৪ অপরাহ্ন

না:গঞ্জ আইনজীবী সমিতির নির্বাচনে হুমায়ুন-আনোয়ার প্যানেলের বিশাল বিজয়

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ
  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ৮৩ বার পঠিত
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

না:গঞ্জ আইনজীবী সমিতির নির্বাচনে হুমায়ুন-আনোয়ার প্যানেলের বিশাল বিজয়

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির (২০২৫- ২০২৬)ইং বার্ষিক নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কর্তৃক মনোনীত সভাপতি এড. সরকার হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক এড. এইচ এম আনোয়ার প্রধান নেতৃত্বাধীন প্যানেল এর ১৭ টি পদের মধ্যে ১৬টি পদেই বিশাল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছে। আর একটি মাত্র সদস্য পদে জামায়াত সমর্থিত প্যানেলের এড.আফরোজা জাহান বিজয়ী হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার প্রায় ১১.৫০ মিনিটের দিকে নির্বাচন কমিশন এ ফলাফল ঘোষণা করে। এর আগে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সিনিয়র আইনজীবী আঃ বারী ভুইয়া। নির্বাচনে মোট ১ হাজার ১৭৩ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ১ হাজার ৫৩ জন। অনুপস্থিত ছিলেন ১২০ জন ভোটার।

নির্বাচনে বিজয়ী হলেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কর্তৃক মনোনীত সভাপতি এড. সরকার হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক এড. এইচ এম আনোয়ার প্রধান, সিনিয়র সহ-সভাপতি পদে এড. কাজী আঃ গাফ্ফার, সহ-সভাপতি পদে এড. সাদ্দাম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে এড.ওমর ফারুক নয়ন, কোষাধ্যক্ষ পদে এড. শাহাজাদা দেওয়ান, আপ্যায়ন সম্পাদক পদে এড. মাইন উদ্দিন রেজা, লাইব্রেরি সম্পাদক পদে এড. হাবিবুর রহমান , ক্রীড়া সম্পাদক পদে এড. আমিনুল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে এড. সারোয়ার জাহান, সমাজসেবা সম্পাদক পদে এড. রাজিব মন্ডল, আইন ও মানবাধিকার সম্পাদক পদে এড. মামুন মাহমুদ। সদস্য পদে বিজয়ী হয়েছেন পাঁচজন। তারা হলেন: এড. ফাতেমা আক্তার সুইটি, এড. তেহসিন হাসান দিপু, এড. দেওয়ান আশরাফুল ইসলাম, এড. আবু রায়হান ও এড. আফরোজা জাহান।

এদিকে সকাল থেকে তিনটি প্যানেলের সমর্থনে বিএনপি ও জামায়াতের আইনজীবী এবং শীর্ষ নেতারা পৃথক তিনটি প্যান্ডেলের ভেতর বসে তাদের প্রার্থীদের উৎসাহ প্রদান করেছেন । দিনভর নেতাকর্মীদের পদচারণায় ও শ্লোগানে শ্লোগানে মুখরিত ছিল আদালত পাড়া।

উল্লেখ্য যে এবার নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির (২০২৫-২০২৬) সালের নির্বাচনে ১৭টি পদে লড়ছেন ৩ প্যানেলের ৪৮ জন ও স্বতন্ত্র ১ জনসহ মোট ৪৯ জন প্রার্থী।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost