1. admin@biddyuttimes.com : admin :
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৮:১১ পূর্বাহ্ন

রূপগঞ্জে ৪ শতাধিক আবাসিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ৭১ বার পঠিত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৪ শতাধিক আবাসিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ৪ শতাধিক আবাসিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত গোলাকান্দাইল ইউনিয়নের মাহনা ও আধুরিয়া এলাকায় অভিযান চালিয়ে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় অবৈধভাবে সংযোগ দেওয়া বিভিন্ন পাইপ জব্দ করা হয়েছে।

অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাছিবুর রহমান।

এসময় হাছিবুর রহমান জানান, এই এলাকায় স্থানীয়রা তিতাস গ্যাসের পাইপলাইন থেকে অবৈধ সংযোগ দিচ্ছিল, যার ফলে সরকার লাখ লাখ টাকা রাজস্ব হারাচ্ছিল। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost