1. admin@biddyuttimes.com : admin :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৪:৫০ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জ শহর আমাদের বাড়ি, সচেতন হই, পরিষ্কার করি : জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ
  • আপডেট টাইম : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ১০৮ বার পঠিত

নারায়ণগঞ্জ শহর আমাদের বাড়ি, সচেতন হই, পরিষ্কার করি : জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা

 

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, নারায়ণগঞ্জে আমরা ‘গ্রিন অ্যান্ড ক্লিন’ কর্মসূচি গ্রহণ করেছি। এর আওতায় এক লাখ বৃক্ষরোপণ করেছি এবং খাল পরিষ্কারের উদ্যোগ নিয়েছি। আমাদের স্লোগান ছিল-‘নারায়ণগঞ্জ শহর আমাদের বাড়ি, সচেতন হই, পরিষ্কার করি’। আমরা এই কর্মসূচিকে স্থায়ী রূপ দিতে চাই। তারই অংশ হিসেবে ডাস্টবিন স্থাপন কার্যক্রম শুরু করেছি।

সোমবার (২৫ আগস্ট) দুপুরে ফতুল্লা বাজার এলাকায় স্থাপিত একটি ডাস্টবিন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ’ কর্মসূচির আওতায় ফতুল্লা ইউনিয়নে বর্জ্য ব্যবস্থাপনা ও জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে এ ডাস্টবিন স্থাপন করা হয়। সিটি করপোরেশনের বাইরের এলাকাগুলোতে এ ধরনের ১০০টি ডাস্টবিন স্থাপনের পরিকল্পনা রয়েছে।

জেলা প্রশাসক আরও বলেন, আমরা যেকোনো ভাবেই হোক এ শহরটিকে পরিষ্কার রাখতে চাই। শহরের প্রতিটি নাগরিকের কাছে আমাদের অনুরোধ-এই শহরকে বাঁচাতে হলে অবশ্যই একে পরিষ্কার রাখতে হবে। আমরা আপনাদের পাশে আছি। নাগরিক হিসেবে আমাদের সবাইকে দায়িত্ব নিতে হবে।

তিনি জানান, ‘খাল খননের সময় আমরা প্রায় ৩,৫০০ ট্রাক ময়লা পরিষ্কার করেছি। কিন্তু পরবর্তীতে অনেকেই আবারও খালে ময়লা ফেলতে শুরু করেছেন। মানুষকে সচেতন করতে লিফলেট বিতরণ ও সাইনবোর্ড স্থাপন করা হয়েছে। পাশাপাশি, সিটি করপোরেশনের বাইরের প্রতিটি ওয়ার্ডে দুটি করে ডাস্টবিন স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিটি ইউনিয়নে বর্জ্য সংগ্রহের জন্য কমিটি গঠন করা হয়েছে এবং সংগ্রাহকদের মনিটরিংয়ের আওতায় আনা হচ্ছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাছলিমা শিরিন।

এতে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আলমগীর হুসাইন, ফতুল্লা রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আসাদুজ্জামান নূর, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আক্তার, সিদ্ধিরগঞ্জ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) দেবযানি কর, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ-এর পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost