1. admin@biddyuttimes.com : admin :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন

আমরা স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের সুন্দরভাবে পরিপূর্ণ দিয়ে সাজাতে চাই : জেলা প্রশাসক

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ
  • আপডেট টাইম : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ১৮৭ বার পঠিত

আমরা স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের সুন্দরভাবে পরিপূর্ণ দিয়ে সাজাতে চাই : জেলা প্রশাসক

 

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, আমি আসার পর স্টেডিয়ামের অবকাঠামো দেখে হতাশ হয়েছিলাম। এরপর আমরা স্টেডিয়ামের অবকাঠামোগত কাজের জন্য আমরা ১ কোটি ৬৪ লক্ষ টাকার বরাদ্দ এনেছি। এই বরাদ্দ খেলোয়াড়দের জন্য; নারায়ণগঞ্জের জন্য। আমরা এই স্টেডিয়ামকে সুন্দরভাবে সাজাতে চাই। কিন্তু আমরা যারা খেলবো প্লেয়ারের আদর্শে যেন আমরা অনুপ্রাণিত হই। অন্য কিছু যেন আমাদের উৎসাহিত না করে।

রোববার (২৪ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ শহরের ইসদাইর এলাকায় জেলা ক্রীড়া কমপ্লেক্সের এক অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এদিন নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত ক্রিকেট ডেভেলপমেন্ট অ্যান্ড আইডিয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান আতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)র সভাপতি মো. আমিনুল ইসলাম বুলবুল।

খেলোয়াড়দের উদ্দেশ্য মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, আমরা খেলোয়াড় পরিচয়ে যেন বড় হতে পারি। অনেক ভালো প্লেয়ার নারায়ণগঞ্জ থেকে জন্ম হয়েছে। আগামীতে কেন পারবে না। আমাদের পারতে হবে। আমরা জেলা প্রশাসন আপনাদের পাশে আছি। আমার তরফ থেকে যতটুকু সহযোগিতা প্রয়োজন তার শতভাগ সহায়তা করবো।

তিনি আরও বলেন, আমাদের হার্ডওয়ার্কের মাধ্যমে ওভারকাম করতে হবে। চ্যালেঞ্জ থাকবে চ্যালেঞ্জ আমাদের মোকাবেলা করতে হবে। পরিশ্রম করতে হবে। পরিশ্রমের কোনো বিকল্প নেই। আমরা যদি ভালো ক্রিড়াবিদ হতে চাই, আমরা যদি দেশকে রিপ্রেজেন্ট করতে চাই, সেটার শক্তি মনে ধারণ করতে পারি তাহলে সম্ভব। আর যদি এমন হয় আসলাম প্র্যাকটিস করলাম কিন্তু সেটা মনে ধারণ করলাম না আমার উচ্চ আশা না থাকে তাহলে ক্রিড়াবিদ হওয়া যাবে না।

জেলা প্রশাসক বলেন, সবাই ডাক্তার ইঞ্জিনিয়ার হবে এটা বিষয় না। স্পোর্টস সেক্টর অনেক বড় হয়েছে। আমরা সেই বড় সেক্টরে নিজেদের মেলে ধরতে চাই। নিজের ভুল ধরতে হবে। নিজের ভুল ধরতে জানতে হবে। যখন আমি আমার নিজের ভুল ধরতে পারবো তখন ওভারকাম করতে পারবো। আমি বিশ্বাস করি আমাদের সন্তানরা দেশের মুখ উজ্জল করবে।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost