1. admin@biddyuttimes.com : admin :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৪ অপরাহ্ন

বাংলাদেশ খেলাফত মজলিস এর দাওয়াতি মাসের কার্যক্রম উদ্বোধন

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ
  • আপডেট টাইম : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ১৮৪ বার পঠিত

বাংলাদেশ খেলাফত মজলিস এর দাওয়াতি মাসের কার্যক্রম উদ্বোধন

বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্র ঘোষিত দাওয়াতি মাস উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর শাখার উদ্যোগে উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়। খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে সংগঠনের দাওয়াত গণমানুষের দোরগোড়ায় পৌছে দেয়ার অঙ্গীকার নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে নেতৃবৃন্দ দাওয়াতি কার্যক্রমকে আরো বেগবান করার আহ্বান জানান।

মহানগর শাখার সংগ্রামী সভাপতি মাওলানা মামুনুর রশীদের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মুফতি সাকিব সাইফীর পরিচালনায় অনুষ্ঠিত প্রোগ্রামে আরো উপস্থিত ছিলেন মহানগরের সহ-সভাপতি নূরে আলম, সহকারী সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা বাছির উদ্দিন, সহ প্রশিক্ষণ সম্পাদক মাওলানা হাবিবুল্লাহ, বায়তুলমাল সম্পাদক মামুনুর রশিদ, প্রচার সম্পাদক মাওলানা ইমরান শফি, অফিস ও দপ্তর সম্পাদক তাওহিদুল ইসলাম ও নির্বাহী সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান ও ছাত্রনেতা আতিকুল ইসলামসহ মহানগরীর দায়িত্বশীলবৃন্দ।

নেতৃবৃন্দ জানান, নারায়ণগঞ্জ মহানগরের এই উদ্যোগকে কেন্দ্র করে মহানগরের আওতাধীন সিদ্ধিরগঞ্জ,ফতুল্লা উত্তর, ফতুল্লা দক্ষিণ ও সদর থানার দায়িত্বশীলগণও সক্রিয়ভাবে যুক্ত হবেন। তারা দাওয়াতি মাসটিকে কাজে লাগিয়ে সদস্য সংগ্রহ, দাওয়াতি যোগাযোগ ও সংগঠন সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

উক্ত অনুষ্ঠানে আলেম, ব্যবসায়ী,চাকরিজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন সদস্য ফরম পূরণ করে সংগঠনে যোগদান করেন।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost