
বাস যাত্রীদের জনভোগান্তি থেকে মুক্তি দিতে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া নিয়ে মতবিনিময় সবার আয়োজন
ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া ৫০ টাকা থেকে ৫ টাকা বাড়িয়ে ৫৫ টাকা করা হয়েছে। সেই সঙ্গে সপ্তাহের ৭ দিন শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া নেয়া হবে। বুধবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নারায়ণগঞ্জ জেলা যাত্রী ও পণ্য পরিবহন কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
জেলা প্রশাসন ও বিআরটিএ’র উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।
জেলা বাস মালিক সমিতি বাস ভাড়া বৃদ্ধির জন্য জেলা প্রশাসনের কাছে আবেদন করেন।তারা সরকারি রেটে বাস ভাড়া করে দেওয়ার জন্য আবেদন করেন।গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসক জানতে পারেন বাস ভাড়া বৃদ্ধি না করলে তারা নারায়ণগঞ্জের সমস্ত বাস চলাচল বন্ধ করে দিবেন এবং আন্দোলনে রাস্তায় নামবেন সরকারি রেটে বাস ভাড়া করে দেওয়ার জন্য । আর এই বাস চলাচল বন্ধ করলে নারায়ণগঞ্জের লক্ষ লক্ষ যাত্রী ভোগান্তিতে পড়বে। কারণ প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রীরা এই বাসে চড়ে ঢাকায় যাতায়াত করে। হঠাৎ করে গাড়ি বন্ধ হয়ে গেলে যাত্রীদের জন ভোগান্তি মূলক পরিস্থিতিতে পড়তে হবে। সেই কথা বিবেচনা করে যাতে এক মিনিটের জন্য ভোগান্তিতে না পড়তে হয় বাস যাত্রীদের সেজন্য দ্রুত নারায়ণগঞ্জ জেলার সমস্ত রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দদের সাথে নিয়ে বাস মালিক সমিতির নেতৃবৃন্দের সাথে নিয়ে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে মতবিনিময় সভার আয়োজন করেন জেলা প্রশাসন । উপস্থিত ৯০% নেতৃবৃন্দদের মতামতের সিদ্ধান্তের ভিত্তিতে ৫০ টাকার জায়গায় ৫ টাকা বাড়িয়ে ৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এবং ছাত্রদের হাফ ভাড়া নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও সরকারি প্রজ্ঞাপন এবং ঢাকা-নারায়ণগঞ্জ রুটের হিসাব অনুযায়ী ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ভাড়া আসে প্রায় ৬০ টাকার কাছাকাছি।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমা শিরিন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মাঈনুদ্দিন আহমেদ, মহানগর ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, মহানগর খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক ইলিয়াস আহমেদ, জেলা বাস মালিক সমিতির সভাপতি রওশন সরদার ও জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি ফারহানা মানিক মুনাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সভায় পরিবহন মালিকরা ঢাকা-নারায়ণগঞ্জ রুটে সরকারি রেটে ভাড়া বাড়ানোর দাবি জানান।
সভায় জানানো হয়, সরকারি প্রজ্ঞাপন এবং ঢাকা-নারায়ণগঞ্জ রুটের হিসাব অনুযায়ী ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ভাড়া আসে প্রায় ৬০ টাকার কাছাকাছি। সভায় উপস্থিত সকলেই সরকারি প্রজ্ঞাপন এবং ঢাকা-নারায়ণগঞ্জ রুটের হিসাব আলোচনা পর্যালোচনা করেন। তাদের ভাড়া বাড়ানোর দাবির প্রেক্ষিতে সভায় উপস্থিত বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম এবং ছাত্র ফেডারেশনের নেতারা বক্তব্য রাখেন। সেই সাথে ভাড়া বৃদ্ধি এবং বৃদ্ধি না করার প্রেক্ষাপটে দুটি পক্ষ তৈরি হয়। সকলেই তাদের দাবির প্রেক্ষিতে যুক্তি উপস্থাপন করেন। কারণ বিগত সরকারের আমলে রুটের দূরত্ব নির্ধারণ নিয়ে বিতর্ক ছিল। একপর্যায়ে সকলেই সবার মতামত উপস্থাপন করার পর সভার সভাপতি জেলা প্রশাসকের উপড় ভাড়া নির্ধারণের দায়িত্ব দেন।
পরে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, আমাকে আইনের মধ্যে থাকতে হবে। আইনের বাইরে গিয়ে আমি কিছু করতে পারবো না। আইন অনুযায়ী সকলেই নায্য অধিকার পাওয়ার দাবি রাখে। সে অনুযায়ী সকলের বিষয়টি বিবেচনা করে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ভাড়া ৫০ টাকা থেকে ৫৫ টাকা করা হয়েছে। পাশাপাশি সপ্তাহের ৭ দিনই শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া নিতে হবে।
তিনি বলেন, পরিবহন মালিক-শ্রমিকদের নিয়ম মেনে চলতে হবে। যিনি নিয়মের ব্যত্যয় ঘটাবেন তাকে আইনের আওতায় আনা হবে।
Leave a Reply