
নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা
বুধবার সকালে পুলিশ লাইনস্ ড্রিল শেডে নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। কল্যাণ সভার শুরুতে নারায়ণগঞ্জ জেলায় কর্মরত পুলিশ পরিদর্শক (সশস্ত্র) জনাব মোঃ একরামুল হক ও নায়েক ৩৭৬ মোঃ কামাল হোসেন মৃত্যু বরণ করায় তাদের আত্মার মাগফেরাত কামনায় ১ মিনিট নিরবতা পালন করা হয়। অতঃপর জেলার বিভিন্ন ইউনিটের ইউনিট ইনচার্জগণ ও ফোর্স সামষ্টিক সমস্যা নিয়ে কথা বলেন। পুলিশ সুপার মহোদয় সেসব সমস্যার সমাধানের জন্য সংশ্লিষ্ট অফিসারদের নির্দেশ প্রদান করেন।
অতঃপর দুপুর ১২.০০ ঘটিকায় জুলাই মাসের বিভিন্ন মামলার অগ্রগতি বিষয়ে “অপরাধ পর্যালোচনা সভা” অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার মহোদয় ওয়ারেন্ট তামিল, অবৈধ মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধার করতে নির্দেশ প্রদান করেন। এসময় পুলিশ সুপার মহোদয় শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার (এএসআই) হিসেবে ফতুল্লা মডেল থানায় কর্মরত এএসআই (নিঃ)আবুল কালাম আজাদ, অন্যান্য ভাবে সর্বোচ্চ ওয়ারেন্ট তামিলকারী অফিসার (এএসআই) হিসেবে ফতুল্লা মডেল থানায় কর্মরত এএসআই (নিঃ)ছব্বিত খান, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটনে সোনারগাঁও থানায় কর্মরত এসআই(নিঃ)শরিফুল ইসলাম এবং শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী অফিসার হিসেবে রূপগঞ্জ থানায় কর্মরত এসআই (নিঃ)নিরঞ্জন কুমার দাসকে পুরস্কৃত করেন।
উক্ত সভাগুলোতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব প্রত্যুষ কুমার মজুমদার মহোদয়। এছাড়া জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং জেলার সকল পদমর্যাদার পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
Leave a Reply