1. admin@biddyuttimes.com : admin :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৫:৪০ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সরকার হুমায়ূন-আনোয়ার প্রধান প্যানেলের জমজমাট প্রচারণা

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ
  • আপডেট টাইম : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ৮০ বার পঠিত

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সরকার হুমায়ূন-আনোয়ার প্রধান প্যানেলের জমজমাট প্রচারণা

 

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনের প্রচারণায় সরব হয়ে উঠেছে আদালতপাড়া। রোববার (১৭ আগস্ট) দুপুরে সরকার হুমায়ূন কবির ও আনোয়ার প্রধানের নেতৃত্বে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থীরা গণসংযোগ ও প্রচারণা চালান।

এ সময় মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু ও ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট জাকির হোসেনসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রার্থীরা সিনিয়র ও জুনিয়র আইনজীবীদের কাছে ভোট চান এবং নির্বাচিত হলে সমস্যার সমাধান ও পাশে থাকার অঙ্গীকার করেন। পরে স্লোগান দিতে দিতে তারা আদালত প্রাঙ্গণ ও বার ভবন প্রদক্ষিণ করেন।

প্রচারণায় অংশ নিয়ে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, “আইনজীবীদের দক্ষ নেতৃত্ব না থাকলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট পুরান কোর্টে চলে যাবে। এতে বিচারপ্রার্থী, বিচারক ও আইনজীবীদের ভোগান্তি বাড়বে। আমরা তা হতে দেব না।” তিনি দাবি করেন, তাদের প্যানেলের পক্ষে ৭০-৮০ ভাগ ভোটার রয়েছে এবং শান্তিপূর্ণ নির্বাচন হলে বিজয় নিশ্চিত।

প্রচারণায় আরও উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ সহসভাপতি প্রার্থী কাজী আব্দুল গাফ্ফার, সহসভাপতি সাদ্দাম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক নয়ন, কোষাধ্যক্ষ শাহাজাদা দেওয়ান, আপ্যায়ন সম্পাদক মাইন উদ্দিন রেজা, লাইব্রেরি সম্পাদক হাবিবুর রহমান, ক্রীড়া সম্পাদক আমিনুল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সারোয়ার জাহান, সমাজসেবা সম্পাদক রাজিব মন্ডল, আইন ও মানবাধিকার সম্পাদক মামুন মাহমুদ, কার্যকরী সদস্য প্রার্থী আনিসুর রহমান, ফাতেমা আক্তার সুইটি, তেহসিন হাসান দিপু, দেওয়ান আশরাফুল ইসলাম ও আবু রায়হান।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost