
কবি নজরুল পাঠাগারের বুকশেল্ফ এর জন্য জেলা প্রশাসকের অনুদান প্রদান
নারায়ণগঞ্জের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ‘কথন’ ও ‘কবি নজরুল পাঠাগার’ এর পক্ষ থেকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম মিয়ার কাছে আবেদন করেছিলেন বই রাখার বুক সেলফের জন্য। খুব দ্রুত সময়ে তাদের সোমবার বই রাখার বুক সেলফের জন্য বিশ হাজার টাকা অনুদান প্রদান করেছেন মানবিক ডিসি মোঃ জাহিদুল ইসলাম মিয়া । জুলাই গণঅভ্যুত্থানের অগ্নিগর্ভে এই সংগঠন দুটির যাত্রা শুরু হয়েছে। এবা এই এক বছরে বিভিন্ন ধরণের সাংস্কৃতিক প্রতিযোগিতা, খেলাধুলা, পাঠচক্র, আলোচনা সভার আয়োজন করেছে। পাঠাগারটি ইতোমধ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীন জাতীয় গ্রন্থকেন্দ্রের তালিকাভুক্ত হয়েছে।
‘কথন’ এর উদ্যোগে ইতোমধ্যে ২টি সাময়িকী বের হয়েছে, যা এরই মধ্যে সামাজিক গ্রহণযোগ্যতা অর্জন করেছে। এছাড়াও প্রতি মাসে একটি আলোচনা সভা, সাপ্তাহিক পাঠচক্র, মনীষী স্মরণ এর আয়োজন করে। জেলা প্রশাসক থেকে ইতিমধ্যেই আমাদেরকে বই দিয়ে সহযোগিতা করা হয়েছিল। এই মুহূর্তে পাঠাগারে ২(দুই) টি বুকশেল্ফ আছে। এখন তাূের আরো বুকশেল্ফ ও চেয়ারের প্রয়োজন। ২(দুই) টি বুকশেল্ফ হলে আপাত অর্থে কার্যক্রম ভালোভাবে চালিয়ে যেতে পারবেন। তাদের কথা বিবেচনা করে খুব দ্রুত সময়ে তাদের সমস্যার সমাধান করে দেন মানবিক জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। খুব দ্রুত তাদের সমস্যার সমাধান করে দেওয়ায় জেলা প্রশাসকের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন ও অসংখ্য ধন্যবাদ জানান। জেলা প্রশাসক বলেন বই হচ্ছে জ্ঞানের ভান্ডার বই পড়ার প্রতি আমাদের অভ্যাস গড়তে হবে এবং এমন একটি মহৎ উদ্যোগ নেওয়ায় পাঠাগার কর্তৃপক্ষকেও জেলা প্রশাসক ধন্যবাদ জানান।
Leave a Reply