
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে জীবনদানকারী শহীদগণ, ১৯৯০ সালের গণতান্ত্রিক আন্দোলনে ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফেরাত এবং আহতদের আশু সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) রাত ৯টায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের জেলা বিএনপির সহ কোষাধ্যক্ষ বশির আহাম্মদ সরকারের বাড়িতে এ দোয়া মাহফিলের আয়োজন করে ফরাজীকান্দি ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর-২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী তানভীর হুদা
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ কোষাধ্যক্ষ বশির আহাম্মদ সরকার।
ফরাজীকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াছিন মোল্লার সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক হিরো জাকির।
ফরাজী কান্দি ইউনিয়নের প্রতিটি মসজিদে বাদ জুম্মা মিলাদ মাহফিল ও দোয়া করা হয়।
Leave a Reply