
নারায়ণগঞ্জে দুই মাদক কারবারির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থ দন্ড
নারায়ণগঞ্জে মাদক মামলায় মো. বাবু মিয়া ও মো. নূর ইসলাম নামে দুই কারবারির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও এক লক্ষ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (১১ আগস্ট) ৪নং অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক এম এ সাঈদ এ আদেশ দেন।
মোঃ বাবু মিয়া কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার চাঁনপুর গ্ৰামের দাউদ মিয়ার ছেলে মোঃ নূর ইসলাম জামালপুর জেলার মেলান্দহ উপজেলার সাদিপাটি মধ্যপাড়ার আবুল হোসেনের ছেলে।
আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) এডভোকেট মোঃ সহিদুল ইসলাম টিটু বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১২ সালের ৯ অক্টোবর
ফতুল্লা থানাধীন পশ্চিম মাসদাইর পাকা পুল রিপনের নির্মাণাধীন ঘরের ভিতর থেকে আসামিদের দেখানো ও স্বীকারোক্তি মূলে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১ তল্লাশি করে ৭৫০ বোতল উদ্ধার করে। উক্ত মাদক সংরক্ষণ ও বেচাকেনার দায়ে তাদের বিরুদ্ধে ফতুল্লা থানায় মামলা নং ২২, তারিখ ৯/১০/১২ইং দায়ের করা হয়। যাহা পরবর্তীতে সেসন- ১২৫৯/১৩ নম্বরে পরিণত হয়ে উক্ত আদালতে বিচার হয়। সাজাপ্রাপ্ত আসামিরা পলাতক থাকায় তাদের অনুপস্থিতিতে বিচারকার্যের রায় প্রদান করেন বিজ্ঞ বিচারক।
Leave a Reply