1. admin@biddyuttimes.com : admin :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে পলিথিনের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ
  • আপডেট টাইম : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ১৩১ বার পঠিত

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে পলিথিনের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান

 

নারায়ণগঞ্জে ভ্রাম্যমান মোবাইল কোর্ট অভিযান চালিয়ে প্রায় ৩ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ ও ১ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (১০ আগস্ট) জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ খান ও তারিকুল ইসলামের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তরের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়। পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক টিটু বড়ুয়া প্রসিকিউশন প্রদান করেন।
অভিযানে সদর উপ‌জেলার খানপুর বৌ-বাজার এলাকায় মেসার্স আলী এন্টারপ্রাইজ থেকে পলিথিন জব্দ করে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫-এর অধীনে জরিমানা আদায় করা হয়।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পলিথিনের বিক্রি, মজুদ, ব্যবহার ও বাজারজাতকরণ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost