1. admin@biddyuttimes.com : admin :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫০ অপরাহ্ন

গণঅভ্যুত্থান ২০২৪-এ শহীদদের কবর সংরক্ষণ ও তাঁদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ
  • আপডেট টাইম : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ২৯৩ বার পঠিত

গণঅভ্যুত্থান ২০২৪-এ শহীদদের কবর সংরক্ষণ ও তাঁদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম মিয়া দ্রুত গণঅভ্যুত্থান ২০২৪-এ শহীদদের কবর সংরক্ষণ এর জন্য নির্দেশনা দিয়েছেন। তার নির্দেশনায় আজ রূপগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান জুলাই গণঅভ্যুত্থান ২০২৪-এ শহীদদের কবর সংরক্ষণ ও তাঁদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম স্ব-শরীরে শহীদদের কবর জিয়ারত করেন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন—“যাঁরা দেশ, গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় জীবন উৎসর্গ করেছেন, তাঁরা জাতির অনন্ত প্রেরণা। তাঁদের কবর সংরক্ষণ শুধু একটি প্রশাসনিক দায়িত্ব নয়, এটি আমাদের নৈতিক কর্তব্য ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে ইতিহাসের সঠিক বার্তা পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি। রূপগঞ্জ উপজেলা প্রশাসন সর্বদা শহীদদের স্মৃতি অম্লান রাখতে বদ্ধপরিকর।”

পরে শহীদদের আত্মার শান্তি, জাতির কল্যাণ এবং দেশের অগ্রগতির জন্য বিশেষ মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost