1. admin@biddyuttimes.com : admin :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫২ অপরাহ্ন

রূপগঞ্জে জনগণের সঙ্গে মতবিনিময় করেন ইউএনও

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ৩২৭ বার পঠিত

আজ রূপগঞ্জ উপজেলার চনপাড়া এলাকায় সরেজমিন পরিদর্শন করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম। এ সময় তিনি এলাকার সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন এবং স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শনকালে তিনি চনপাড়া এলাকার বিভিন্ন সামাজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতাল সহ বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেন। এর মধ্যে উল্লেখযোগ্য—
✅ আল-আমিন যুব সংঘ
✅ সাইফুল হাসান দুলাল স্কুল
✅ মডেল একাডেমি স্কুল
✅ সেতুবন্ধন
✅ PRD স্কুল
✅ আল-আরাফা ইসলামিয়া মাদ্রাসা
✅ DBKP হাসপাতাল এবং জুবায়ের ফ্যাশন (স্থানীয় উদ্যোক্তা পরিচালিত পোশাক কারখানা)
এছাড়া তিনি চনপাড়া এলাকায় মাদকসহ অন্যান্য সামাজিক সমস্যার বাস্তবতা উপলব্ধি করে সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসার আহ্বান জানান এবং প্রশাসনের পক্ষ থেকে সম্ভাব্য পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

তিনি বলেন- “চনপাড়া একটি সম্ভাবনাময় জনপদ। এখানে যেমন কিছু চ্যালেঞ্জ রয়েছে, তেমনি রয়েছে অনেক ইতিবাচক উদ্যোগ। সমাজের প্রতিটি স্তর থেকে আমাদের একযোগে এগিয়ে আসতে হবে। বিশেষ করে মাদক নিরোধে প্রশাসন, সমাজ ও পরিবার—সবার সম্মিলিত প্রচেষ্টা জরুরি। তরুণদের জন্য বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মানোন্নয়ন এবং সচেতনতা বৃদ্ধির মাধ্যমে একটি নিরাপদ ও মানবিক সমাজ গঠনে আমরা একসাথে কাজ করবো ইনশাআল্লাহ।”

এ সময় তিনি চনপাড়া জুলাই শহীদদের কবর জিয়ারত করেন এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost