1. admin@biddyuttimes.com : admin :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন

জলাবদ্ধতা নিরসনে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের কার্যকর উদ্যোগ

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ২৪১ বার পঠিত

জলাবদ্ধতা নিরসনে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের কার্যকর উদ্যোগ

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা মহোদয়ের সার্বিক তত্ত্বাবধান ও দিকনির্দেশনায় এবং পানি উন্নয়ন বিভাগের বাস্তবায়নে গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ” কর্মসূচি
এর আওতায় নারায়ণগঞ্জ শহরের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে গৃহীত হয়েছে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ ।

গত ২৯ জুলাই ২০২৫ তারিখে মাননীয় জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা জলাবদ্ধতা নিরসন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

কর্মসূচির মূল লক্ষ্য শহরের মোট ৯২ কিমি খালের মধ্যে ১৭ কিমি ব্লকেড চিহ্নিত করে ৯টি খালের ৫৬টি পয়েন্টে পরিষ্কার কার্যক্রম পরিচালনা করা।
এ পর্যন্ত(০৬ আগস্ট, ২০২৫):
✔️ ১০০০ এর অধিক ট্রাক ময়লা অপসারণ করা হয়েছে
✔️ সর্বমোট ৪.৮৬ কিলোমিটার খাল পরিষ্কার ইতোমধ্যে সম্পন্ন হয়েছে

আজ ৭ আগস্ট ২০২৫ তারিখে জেলা প্রশাসক মহোদয় জনাব শুভ আহম্মেদ,নির্বাহী প্রকৌশলী, পানি উন্নয়ন বোর্ড, নারায়ণগঞ্জকে সাথে নিয়ে চলমান কার্যক্রমের অগ্রগতি পরিদর্শন করেন এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে
🔹 সচেতনতামূলক লিফলেট বিতরণ
🔹 গুরুত্বপূর্ণ স্থানে সাইনবোর্ড স্থাপন
🔹 মাইকিং কার্যক্রমের উদ্বোধন করেন।

তিনি জানান প্রতিদিন প্রায় ৩৫ জন শ্রমিক ০৫ টি এক্সক্যাভেটর মেশিন দিয়ে এই খাল পরিষ্কার কর্মসূচি পরিচালনা করে থাকেন।তাই তিনি সবাইকে আহ্বান জানান— পরিষ্কার করা খালগুলোতে যেন কেউ পুনরায় ময়লা না ফেলে।

এছাড়াও তিনি জানান, “**নারায়ণগঞ্জ শহর, আমাদের বাড়ি — সচেতন হই, পরিষ্কার করি**” এই স্লোগানকে সামনে রেখে সকলে মিলে একটি জলাবদ্ধতামুক্ত, পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার জন্য জেলা প্রশাসন বদ্ধপরিকর।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost