1. admin@biddyuttimes.com : admin :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৪ পূর্বাহ্ন

ক্ষুদে মেসি খ্যাত সোহানের দায়িত্ব নিলেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ১৭৪ বার পঠিত

ক্ষুদে মেসি খ্যাত সোহানের দায়িত্ব নিলেন তারেক রহমান

সোহান একদিন বাংলার মেসি হয়ে উঠবে 

সাবেক অধিনায়ক মোঃ আমিনুল হক

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সোহান (৫) নামে মেসি খ্যাত এক ক্ষুদে ফুটবলার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। দেশ থেকে বিদেশ সবখানে ছড়িয়ে পড়েছে তার ফুটবল কারিশমার ভিডিও। তার সেই ভিডিও দেখে জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক আসেন তাকে দেখতে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সাড়ে পাঁচানী গ্রামের সাইকেল মেকানিক সোহেলের বাড়িতে এসে তার ছেলে ক্ষুদে ফুটবলার সোহানকে কোলে তুলে নেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সভাপতি আমিনুল হক। এসময় উপস্থিত ছিলেন, ড্যাব মহানগর উত্তর এর সভাপতি ডাঃ সরকার মাহবুব আহমেদ শামীম সহ স্থানীয় নেতৃবৃন্দ।
এসময় আমিনুল হক সোহানের ফুটবলের কিছু অনুশীলন দেখেন। এবং সোহানকে তারেক রহমানের পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও নগদ অর্থ প্রদান করেন তিনি।
পরে আমিনুল হক সাংবাদিকদের বলেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমি সোহানকে দেখতে এসেছি। সে একজন পূর্ণাঙ্গ ফুটবলার হয়ে ওঠা পর্যন্ত তার সকল দায়-দায়িত্ব তারেক রহমান নিয়েছেন।
আমিনুল হক আরো বলেন, এই সোহানের যে ফুটবল যাদু দেখলাম, তাতে সে একদিন বাংলার মেসি হয়ে উঠবে। দেশকে আলোকিত করে বিশে^র মাঝে ছড়িয়ে দিবে। আমরা তাকে দেশের হয়ে খেলার জন্য গড়ে তোলব। বড় হয়ে সে বাংলাদেশের জন্য খেলবে এবং বিশ্বে বাংলাদেশের সুনাম ছড়িয়ে দিবে। তিনি বলেন, এধরনের ক্ষুদে শিশুরা যারা দেশের প্রত্যন্ত অঞ্চলে লুকিয়ে আছে আমরা তাদেরকে বের করে দেশের ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজাবো। যেখানে থাকবে না কোন রাজনৈতিক দলীয়করণ।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost