
নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদদের শ্রদ্ধা নিবেদন ও বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে দোয়া
সরকার ঘোষিত প্রথমবারের মতো পালিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়েছে এই ঐতিহাসিক আন্দোলনের শহীদদের।
এ উপলক্ষে সোমবার (৫ আগস্ট) সকালে নারায়ণগঞ্জের হাজীগঞ্জ এলাকায় নির্মিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
এছাড়াও উপস্থিত ছিলেন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনের নেতাকর্মী এবং জুলাই শহীদ পরিবারের সদস্য, আহত যোদ্ধারা ও সর্বস্তরে জনতা।
অনুষ্ঠানে পুষ্পস্তবক অর্পণের পর শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
পরে, জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জুলাই শহিদ পরিবারের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।প্রথমেই অনুষ্ঠানে বিভিন্ন ধর্মের অনুসারীদের দিয়ে ধর্মীয় পাঠ পড়ানো হয়েছে তারপর এক মিনিট নীরবতা পালন করা হয়েছে জুলাই শহীদদের স্মরণে। প্রথমেই জুলাই আন্দোলনের নেতৃবৃন্দ ও জুলাই শহীদদের অভিভাবকরা বক্তৃতা দেন, তারপর সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। সর্বশেষ বক্তৃতা করেন অনুষ্ঠানের সভাপতি নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম মিয়া । এছাড়াও জেলা প্রশাসনের উদ্যোগে আজ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ও তাদের জন্য দোয়া পড়ানো হচ্ছে।
উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সরকার ঘোষিত ৩৬ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে দেশের ৬৪ জেলায় এই দিবসটি পালিত হচ্ছে। এর অংশ হিসেবে নারায়ণগঞ্জেও সরকারি ও বেসরকারি উদ্যোগে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, গণসংগীত পরিবেশনা ও অন্যান্য সাংস্কৃতিক আয়োজন সম্পন্ন হয়।
Leave a Reply