1. admin@biddyuttimes.com : admin :
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৮:৫২ পূর্বাহ্ন

সাম্প্রদায়িক কোন উস্কানিতে আপনারা পা দিবেন না: টিপু

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ১৫৫ বার পঠিত

সাম্প্রদায়িক কোন উস্কানিতে আপনারা পা দিবেন না: টিপু

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু বলেছেন, বাংলাদেশে সম্প্রদায়িক কোন উস্কানি দেওয়া যাবে না। আর সাম্প্রদায়িক কোন উস্কানিতে আপনারা পা দিবেন না। কারণ তাদের উস্কানিতে পা দিলে তারা হিন্দু মুসলিম উভয়কে দাঙ্গামা হাঙ্গামা লাগিয়ে তারা তার সুযোগ গ্রহণ করার চেষ্টা করবে।আমাদের জিয়াউর রহমান সর্বদলীয় অসাম্প্রদায়িক রাষ্ট্র কাঠামো গঠন করার জন্য বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর কমিটির বিশেষ সাধারণ সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন।

শুক্রবার ( ১ আগস্ট)। সকাল এগারোটায় শহরের চাষাড়া বালুরমাঠস্থ রূপসী বাংলা কমিউনিটি সেন্টারে এই সভার আয়োজন করা হয়।

তিনি বলেন, গত ৫ই আগস্ট এর পরে পূজা উদযাপন পরিষদ আমাদের সাথে যোগাযোগ করে বলে যে আমাদের সহযোগিতা লাগবে আপনারা আমাদেরকে বাঁচান। এই কথা শোনার সাথে সাথে মহানগর বিএনপির সমস্ত নেতাকর্মী মাঠে নেমে প্রত্যেকটা মন্দির ও গির্জা আমরা পাহারায় চলে যাই এবং সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা চালাই । তারপর থেকে আমরা হিন্দু ধর্মালম্বীদের সাথে মিলে একসাথে এক হয়ে আমরা কাজ করছি । সামনের দিনগুলো তো আমরা করে যাব।

তিনি আরও বলেন, আপনারা সাখাওয়াত এবং টিপুকে বিএনপি নেতা হিসেবে আপনারা দেখবেন না। আপনারা আপনাদের সেবক হিসেবে ডাক দিবেন। আমরা যেকোনো সময় আপনাদের পাশে আছি এবং থাকবো। আপনারা সামনে নির্বাচন আসছে আপনারা নিরপেক্ষতা বজায় রেখে আপনারা যাকে ভাল মনে করবেন তাদের জন্যই আপনারা নেতা মনোনীত করবেন।

নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক শংকর কুমার দে’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা শ্রী প্রবীর কুমার সাহা, সাবেক ট্রাস্টি হিন্দু কল্যাণ ট্রাস্ট শ্রী পরিতোষ কান্তি সাহা, নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা বাসু দেব চক্রবর্তী, মহাতীর্থ লাঙ্গলবন্দ অষ্টমী পূর্ণ স্নান উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী তাপস কর্মকার।

সার্বিক ব্যবস্থাপনায় নারায়ণগঞ্জ মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি বিষ্ণপদক সাহা ও সাধারণ সম্পাদক সুশীল কুমার দাস।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন, জেলা পূজা উদযাপন পরিষদের সহ- সভাপতি তিলোত্তমা দাস, প্রদীপ সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল বিশ্বাস, মনিকা শীল, পংকজ কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক প্রনব পাল, সহ- সাংগঠনিক সম্পাদক রিপন রুদ্র, কোষাধ্যক্ষ শান্তি দাস, প্রচার সম্পাদক তপন গোপ সাধু, দপ্তর সম্পাদক অভিরাজ সেন সজল, মহানগর পূজা উদযাপন পরিষদের সহ- সভাপতি সাংবাদিক উত্তম কুমার সাহা, হিমাদ্রি সাহা হিমু, দুলাল দাস, রতন পোদ্দার, রতন রাউদ, গোপাল দাস, যুগ্ম সাধারণ সম্পাদক শংকর রায়, সঞ্জয় দাস, সাংগঠনিক সম্পাদক কৃষ্ণ আচার্য, সহ- সাংগঠনিক সম্পাদক সঞ্চয় সাহা, প্রচার সম্পাদক রিপন ঘোষ, সিদ্ধিরগঞ্জ পূজা উদযাপন পরিষদের সভাপতি শিশির ঘোষ অমর, সাধারণ সম্পাদক খোকন বর্মন, বন্দর থানা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল বিশ্বাস, ফতুল্লা থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ মন্ডল, সাধারণ সম্পাদক শিবু দাস, যুগ্ম সাধারণ সম্পাদক বীরেন্দ্র চন্দ্র দাস, সোনারগাঁ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি লোকনাথ দত্ত, সাধারণ সম্পাদক এড. প্রদীপ ভৌমিক, রূপগঞ্জ উপজেলা কমিটির সভাপতি গনেশ পাল, সাধারণ সম্পাদক রানা দাস সংগ্ৰাম, আড়াইহাজার উপজেলা কমিটির সভাপতি হারাধন দে, সাধারণ সম্পাদক বিপ্লব ভৌমিকসহ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost