1. admin@biddyuttimes.com : admin :
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন

আইনজীবীদের পদযাত্রায় বক্তাগণ – বিচারকগণ যেন সঠিক বিচার করেন

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ২৪৭ বার পঠিত

আইনজীবীদের পদযাত্রায় বক্তাগণ – বিচারকগণ যেন সঠিক বিচার করেন

ফ্যাসিবাদ থেকে গণতন্ত্রে উত্তরনের পথে আইনজীবীদের পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে জেলা আইনজীবী ভবনের সামনে থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জেলা বার ইউনিট আহ্বায়ক কমিটির উদ্যোগে এ পদ অনুষ্ঠিত হয়।
পদযাত্রায় সভাপতিত্ব করেন আইনজীবী ফোরামের আহ্বায়ক সিনিয়র আইনজীবী এড. জাকির হোসেন।
এসময় বক্তাগণ বলেন, সম্মিলিত শক্তিই হলো আসল শক্তি। আমরা সকলে মিলিতভাবে আইনজীবী ফোরামকে একটি শক্তিশালী সংগঠনে রুপান্তরিত করবো। কোন ফ্যাসিস্টকে নারায়ণগঞ্জে সুযোগ দিবোনা। দল ক্ষমতায় থাকুক বা না থাকুক আমাদের মধ্যে ঐক্য থাকতে হবে। আমরা চাই সুপ্রিম কোর্ট সহ সকল বিচারালয়ের বিচারকগণ যেন সঠিক বিচার করেন। কেউ যেন অবিচারের মুখোমুখি না হয়।
অনুষ্ঠানে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জেলার সদস্য সচিব এড. কাজী আব্দুল গাফফার এর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, বারের সভাপতি এড. সরকার হুমায়ুন কবীর, সাধারণ সম্পাদক এড. আনোয়ার প্রধান, পিপি লুৎফর রহমান মোল্লা, বারের সাবেক সভাপতি এড. সাখাওয়াত হোসেন খান, মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, সাবেক সভাপতি এড. বারী ভূইয়া, এড. আবুল কালাম জাকির সহ অন্যান্য আইনজীবীগণ৷

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost