
নারায়ণগঞ্জ সদর উপজেলা স্কাউটসের উদ্যেগে
জুলাই গণঅভুত্থানের শহীদদের স্মরণে বিভিন্ন প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ
নারায়ণগঞ্জ সদর উপজেলা স্কাউটসের সভাপতি মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী বলেছেন, জুলাই আন্দোলন এর স্পিরিটকে সামনে রেখে নতুন প্রজন্মকে আগামীর বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে হবে। এই প্রতিযোগিতার মধ্য দিয়ে তোমরা আরও ভালোভাবে জুলাই গণঅভ্যুত্থান এর বিষয়গুলো বুঝতে পেরেছো। জুলাই আন্দোলনে স্কাউট ও সাধারণ ছাত্র-ছাত্রীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে । জুলাই আন্দোলন কোন সাধারণ আন্দোলন ছিল না, এটা ছিল রাষ্ট্রীয় কাঠামোকে সংস্কার করার মধ্য দিয়ে গণতান্ত্রিক বৈষম্য বিরোধী বাংলাদেশ গঠনের আন্দোলন-২৮ জুলাই ২০২৫ বিকেলে জুলাই শহীদদের স্মরণে বাংলাদেশ স্কাউটস নারায়ণগঞ্জ সদর উপজেলা রচনা, চিত্রাংকন, উপস্থিত বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জেলা স্কাউট কমিশনার মোঃ ফজলুল হক ভূইয়া মন্টুর সভাপতিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর থানা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আক্তার, ফতুল্লা থানার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আসাদুজ্জামান নূর এবং সিদ্ধিরগঞ্জ থানার সহকারী কমিশনার (ভূমি) দেবযানী কর। এ সময় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলা স্কাউটসের সহ-সভাপতিগণ, সহকারী কমিশনারগণ, কোষাধ্যক্ষ, যুগ্ম সম্পাদক, উপজেলা স্কাউট লিডার, উপজেলা কাব লিডার সহ বিভিন্ন ইউনিটের স্কাউট লিডার ও কাব লিডার সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় আড়াই শতাধিক কাব স্কাউট, স্কাউট ও গার্ল- ইন স্কাউটসের সদস্যবৃন্দ।
প্রতিযোগিতা শুরুর পূর্বে পতাকা উত্তোলন অনুষ্ঠানের মাধ্যমে নারায়ণগঞ্জ সদর উপজেলার জূলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে কর্মসূচির উদ্বোধন করেন নারায়ণগঞ্জ সদর উপজেলা স্কাউটসের সভাপতি , উপজেলা নির্বাহী অফিসার মহোদয়।
Leave a Reply