1. admin@biddyuttimes.com : admin :
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৯:০১ পূর্বাহ্ন

রূপগঞ্জে চার শতাধিক ক্ষুদে শিক্ষার্থীদের মেধার স্বীকৃতিস্বরূপ সম্মাননা প্রদান

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ১২৫ বার পঠিত

রূপগঞ্জে চার শতাধিক ক্ষুদে শিক্ষার্থীদের মেধার স্বীকৃতিস্বরূপ সম্মাননা প্রদান

 

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া শিক্ষা ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করার জন্য নারায়ণগঞ্জের সর্বমহলকে আহ্বান জানিয়েছিলেন। কেবল নয় ফলাফল মুখী শিক্ষা বিকষিত হোক মানবতার দীক্ষা। এই প্রতিপাদ্যের আলোকে
রূপগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন শিক্ষা উন্নয়ন ও কল্যাণ সমিতির (তারাবো পৌর শাখা) উদ্যোগে আয়োজিত মেধাবৃত্তি ২০২৪ সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ মাসুদ রানা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সিদ্দিক নুর আলম উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।

অনুষ্ঠানে চার শতাধিক ক্ষুদে শিক্ষার্থীদের মেধার স্বীকৃতিস্বরূপ সম্মাননা প্রদান করা হয়, যা শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ, অনুপ্রেরণা এবং আত্মবিশ্বাস বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রধান অতিথির বক্তব্যে জনাব মোঃ সাইফুল ইসলাম বলেন, প্রাথমিক স্তরে শিশুদের মধ্যে মেধা যাচাই এবং পুরস্কার প্রদানের মাধ্যমে তাদের মনোবল ও আত্মবিশ্বাস গড়ে ওঠে। ভবিষ্যতের দক্ষ ও মানবিক নেতৃত্ব তৈরিতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। উপজেলা প্রশাসন সবসময় শিক্ষাক্ষেত্রে গঠনমূলক কার্যক্রমে পাশে থাকবে।

অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ ধরনের আয়োজন শিক্ষাক্ষেত্রে একটি ইতিবাচক বার্তা বহন করে এবং আগামী প্রজন্মকে গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখে।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost