1. admin@biddyuttimes.com : admin :
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন

এনসিপি দলকে আহ্বান করবো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রক্তের সাথে বেইমানি করবেন না: টিপু

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ১৮০ বার পঠিত

এনসিপি দলকে আহ্বান করবো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রক্তের সাথে বেইমানি করবেন না: টিপু

: নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু বলেছেন, বৈষম বিরোধী ছাত্র আন্দোলনের ছেলেমেয়েদের শ্রদ্ধা ভালোবাসা রেখে বলতে চাই, আপনারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছেন। আপনারা এখন কেন বৈষম্য সৃষ্টি করছেন। আপনারা কেন রাজনৈতিক দল করেছেন, কেন এনসিপি খুলেছেন । যাইহোক আপনাদেরকে স্বাগতম জানাই আপনারা রাজনীতি করবেন মাঠে খেলবেন এটাই তো স্বাভাবিক কিন্তু আপনারা কেন পুলিশ বিডিআর সেনাবাহিনী প্রশাসন ব্যবহার করে রাজনৈতিক দল পরিচালনা করেন মিছিল করেন সমাবেশ করেন।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির অন্তর্গত বন্দর থানা বিএনপির আওতাধীন ২৭নং ওয়ার্ড বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য ফরম কার্যক্রম বিতরণ অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন।

বুধবার ( ২৩ জুলাই ) বিকেল চারটায় কুড়িপাড়া স্কুল হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

তিনি বলেন, কিন্তু ছাত্রদলকে কেন প্রটোকল দেওয়া হয় না। ছাত্র শিবিরকে কেন প্রটোকল দেওয়া হয় না। বিএনপিকে কেন প্রটোকল দেওয়া হয় না। এনসিপি দল খুলেছেন কিন্তু আপনারা যদি বৈষম্য তৈরি করেন এটা তো মেনে নেওয়া যায় না। আমি এনসিপি দলকে আহ্বান করব এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা রক্ত দিয়েছিল তাদের রক্তের সাথে আপনারা বেইমানি করবেন না। এই বৈষম্য আন্দোলনকে আপনারা কুক্ষিগত করবেন না। এই বৈষম্য আন্দোলনকে আপনারা পদদলিত করবেন না।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ যেরকম কুক্ষিগত করে মানুষকে জিম্মি করে তাদের দলকে ডাস্টবিনে ময়লায় নিক্ষিপ্ত করেছে।ঠিক তেমনিভাবে আপনাদেরও পতন হতে সময় লাগবে না। আপনারাও ময়লাই নিক্ষিপ্ত হবেন ডাস্টবিনে নিক্ষিপ্ত হবেন। তাই আমি বলতে চাই আপনারা সাবধান হয়ে যান বিএনপিকে নিয়ে সমালোচনা করবেন না । তারেক রহমানকে নিয়ে সমালোচনা করবেন না। যদি সমালোচনা করেন তাহলে আপনাদের দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে,

তিনি আরও বলেন, বিএনপি হিংসার রাজনীতি করে না বিএনপি গণতন্ত্র বিশ্বাস করে।আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনায়েক তারেক রহমান । তারা গণতন্ত্রকে অনেক শ্রদ্ধা করে দেশের জনগণকে ৩১ দফার মাধ্যমে দেশকে সুন্দর ও শৃংখল ও এদেশের মানুষকে হাসি মুখ ফোটাতে চায়।

 

মহানগর ২৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফিরোজ আহম্মেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. রমজান আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, বিশেষ অতিথি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এড. সরকার হুমায়ূন কবির, যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, বন্দর থানা বিএনপির সভাপতি শাহেনশাহ আহমেদ, বন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক রানা।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন, বন্দর থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান বাদল, ২৭নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সভাপতি মঞ্জুর আলম, সহ- সভাপতি মো. রিগ্যান, মো. আমানত, মো. আমির, সহ- সাধারণ সম্পাদক মো. খোকন, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন সালু, সহ- সাংগঠনিক সম্পাদক মো. মাহবুব, ২৭নং ওয়ার্ড যুবদল নেতা ইমাম হাসান বিপ্লব, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম, জাহিদুজ্জামান শাহাজাদাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost