জহিরাবাদ ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি পদে আলোচনায় শেখ ফরিদ
শ্রমিকদলককে গতিশীল ও সসুসংগঠিত করার লক্ষ্যে মতলব উত্তর উপজেলার প্রতিটি ইউনিয়নে শ্রমিকদলের কমিটি পর্যায়ক্রমে গঠন করা হবে। এরাই মধ্যে শ্রমিকদলে নেতৃত্বে আসতে বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা ব্যানার বিলবোর্ড সহ বিভিন্ন সমাবেশে নেতাকর্মী সহকারে যোগ দিয়ে যার যার শক্ত অবস্থান জানান দিচ্ছেন। জহিরাবাদ ইউনিয়ন শ্রমিকদলের সম্মেলন ঘিরে সভাপতি পদে আলোচনায় রয়েছেন শেখ ফরিদ মল্লিক। বর্তমানে ইউনিয়ন যুবদলের সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
যিনি তৃণমূলের নেতাকর্মীদের নিকট অত্যন্ত জনপ্রিয়। বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীদের সাথে আলাপকালে তারা বলেন শেখ ফরিদ তৃণমূলের একজন ত্যাগী ও পরীক্ষিত নেতা। তার মত নেতাকে জহিরাবাদ ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি পদে নির্বাচিত করা হলে শ্রমিকদল আরও শক্তিশালী ও সুসংগঠিত হবে। শেখ ফরিদ মল্লিক একজন রাজপথের ত্যাগী পরীক্ষিত কর্মী বান্ধব নেতা। তার মত নেতাকেই শ্রমিক দলের সভাপতি হিসেবে নির্বাচিত করা প্রয়োজন বলে মনে করেন তৃণমূলের নেতাকর্মীরা।
শেখ ফরিদ মল্লিকের সাথে আলাপকালে তিনি বলেন, বুঝার বয়স থেকে আজ অব্দি জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসেবে মাঠে কাজ করছি। জহিরাবাদ ইউনিয়নের নেতাকর্মীরা অবহেলিত, সেই অবহেলিত নেতাকর্মীদের কথা চিন্তা করেই আমি সভাপতি পদপ্রার্থী হবো। উপজেলা শ্রমিকদলের সভাপতি মো. আব্দুল মালেক ও সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন মৃধা ভাই সহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ এবং দল যদি প্রয়োজন মনে করে আমাকে যদি সভাপতি নির্বাচিত করে, তৃণমূলের নেতাকর্মীদের কল্যাণে কাজ করে যাবো।