1. admin@biddyuttimes.com : admin :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন

৮ দফা দাবিতে ডিসিকে ইসলামী ছাত্র আন্দোলনের স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ৩১৬ বার পঠিত

৮ দফা দাবিতে ডিসিকে ইসলামী ছাত্র আন্দোলনের স্মারকলিপি প্রদান

দেশব্যাপী চলমান রাজনৈতিক অস্থিরতা নিরসন, ‘জুলাই সনদ’ বাস্তবায়ন এবং আরও কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি নিয়ে স্মারকলিপি পেশ করেছে ইসলামী ছাত্র আন্দোলন। মঙ্গলবার (২২ জুলাই) নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, নারায়ণগঞ্জ জেলা শাখা।

শাখা সভাপতি মুহাম্মাদ আলী’র নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ মঙ্গলবার নারায়ণগঞ্জের সম্মানিত জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা বরাবর এই স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপি প্রদানকালে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, দাওয়াহ সম্পাদক সাইদুল ইসলাম সিয়াম, কওমী মাদরাসা সম্পাদক শাহ আব্দুল আজিজ, আলিয়া মাদরাসা সম্পাদক মারুফ সিদ্দিক, শুরা সদস্য তাসফি মাহমুদ সিয়াম সহ অন্যান্য নেতৃবৃন্দ।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে যে, তাদের উত্থাপিত আট দফা দাবিগুলো জাতির ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী। স্মারকলিপিতে উপস্থাপিত দাবিগুলো হলো, দেশব্যাপী চলমান খুন, ধর্ষণ ও চাঁদাবাজি প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। ইতিপূর্বে সংঘটিত প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। জুলাই গণ-অভ্যুত্থানে নিহত শহীদ পরিবারগুলোর পুনর্বাসন এবং আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে হবে। জুলাই গণহত্যার বিচার দ্রুত সময়ে দৃশ্যমান করতে হবে। ৫ই আগস্টের মধ্যে জুলাই অভ্যুত্থান সংক্রান্ত ঘোষণাপত্র ও শহীদ সনদ প্রদান নিশ্চিত করতে হবে। জাতীয় নির্বাচনের পূর্বে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার সম্পন্ন করতে হবে, যাতে সুশাসন ও জবাবদিহি নিশ্চিত হয়। জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক করতে সংখ্যানুপাতিক পদ্ধতিতে (PR) নির্বাচন আয়োজন করতে হবে। জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে ও স্মৃতি সংরক্ষণে জেলার গুরুত্বপূর্ণ সড়ক ও অবকাঠামোর নাম জুলাই শহীদদের নামে নামকরণ করতে হবে ও ঢাকায় জাতিসংঘের মানবাধিকার অফিস-এর অনুমোদন বাতিল করতে হবে।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আশা প্রকাশ করেছে যে, উল্লিখিত দাবিসমূহ বাস্তবায়নের ফলেই চলমান সংকট কেটে গিয়ে দেশের সর্বস্তরের জনতার চাহিদার প্রতিফলন ঘটবে। তারা জনস্বার্থে এই দাবিগুলো বাস্তবায়নের বিষয়ে গুরুত্ব সহকারে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost