
বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের জন্য নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে সকল ধর্মের দোয়া ও প্রার্থনা
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের জন্য বিশেষ দোয়া ও প্রার্থনা করা হয়েছে নারায়ণগঞ্জ জেলার সকল মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডায়।
মঙ্গলবার নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা আহ্বানে বাদ জোহর জেলা কালেক্টরেট জামে মসজিদ সহ জেলার সকল মসজিদে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
এছাড়াও জেলার বিভিন্ন মন্দির, গীর্জা ও প্যাগোডায় বিশেষ প্রার্থনা অনু্ষ্ঠিত হয়েছে।
‘রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনায় এবং আহতদের আরোগ্য কামনা করে নারায়ণগঞ্জ জেলায় দোয়া, মন্দির-গীর্জা-প্যাগোডায় প্রার্থনা আয়োজন করার জন্য বিশেষ অনুরোধ জানিয়েছিল জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
উল্লেখ্য, রাজধানীর দিয়াবাড়ী এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার পর এই হতাহতের ঘটনা ঘটে।
এ মর্মান্তিক দুর্ঘটনায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসন গভীরভাবে শোকাহত।
Leave a Reply