
উত্তরায় বিমান দুর্ঘটনায় মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীর গভীর শোক প্রকাশ
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় শোক ও সমবেদনা জানিয়েছেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাফর সাদিক চৌধুরী । সোমবার (২১ জুলাই) এক বিবৃতিতে তিনি গভীর শোক প্রকাশ করেন।
শোক বার্তায় নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী বলেন, উত্তরার মাইলস্টোন স্কুলে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত ও ব্যথিত। যেসব শিক্ষার্থীরা সহ আরো অন্যান্যরা প্রাণ হারিয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আহত সকলের দ্রুত সুস্থতা কামনা করছি।
উল্লেখ্য, এদিন দুপুরে বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজেআই মডেলের একটি প্রশিক্ষণ বিমান উত্তরার মাইলস্টোন কলেজ এরিয়ায় বিধ্বস্ত হয়। ফায়ার সার্ভিসের ৯ টি ইউনিট ঘটনাস্থলে উদ্ধার অভিযান পরিচালনা করে। ১৯ জনের মৃত্যু সহ প্রায় অর্ধশত মানুষকে জাতীয় বার্ন ইউনিট সহ অন্যান্য হসপিটালে ভর্তি করা হয়েছে।
জাফর সাদিক চৌধুরী আরো বলেন আজকের ঘটনায় আমি বাকরুদ্ধ। সবচেয়ে দু:খের, যারা সকালবেলা হেসে খেলে স্কুলে গিয়েছিল, তারা আর ফিরল না।
একজন মা সকালে ছেলেকে স্কুলবাসে তুলে দিয়েছিলেন, ভেবেছিলেন দুপুরে ফিরে এসে একসাথে খাবে, হাসবে—সেই মা এখন হাসপাতালের সামনে কাঁদছেন। এই কষ্ট ভাষায় প্রকাশ করা যায় না, আমি গভীর শোক জানাই সেই সব পরিবারকে।
যারা আহত হয়েছেন, তাদের জন্য হৃদয়ের গভীর থেকে দোয়া—যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন, তাদের চিকিৎসায় কোনো ঘাটতি যেন না থাকে সেই জন্য সরকার কাজ করে যাচ্ছে।
Leave a Reply