1. admin@biddyuttimes.com : admin :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন

রূপগঞ্জে দোয়া স্মরণসভা এবং “শহীদ ফারহান ফাইয়াজ বরপা সরকারি প্রাথমিক বিদ্যালয়” এর ফলক উন্মোচন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ২১০ বার পঠিত

রূপগঞ্জে দোয়া স্মরণসভা এবং “শহীদ ফারহান ফাইয়াজ বরপা সরকারি প্রাথমিক বিদ্যালয়” এর ফলক উন্মোচন

 

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক আয়োজিত আজ রবিবার ২০ জুলাই ২০২৫ খ্রিঃ, বরপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো বীর শহীদ ফারহান ফাইয়াজ-এর প্রথম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে এক দোয়া ও স্মরণসভা এবং বিদ্যালয়টির নবনামকরণ “শহীদ ফারহান ফাইয়াজ বরপা সরকারি প্রাথমিক বিদ্যালয়” এর ফলক উন্মোচন অনুষ্ঠান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আবু তাহের মোঃ মাসুদ রানা, সচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

তিনি বলেন, ফারহান ফাইয়াজ আমাদের জাতির এক অমূল্য সম্পদ, যিনি সাহস ও আদর্শের প্রতীক হয়ে উঠেছেন। তাঁর নাম অমর রাখতে আজকের এ বিদ্যালয়টি তাঁর নামে নামকরণ করা হলো — ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক আলোকবর্তিকা হয়ে থাকবে এ প্রতিষ্ঠান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আবু নূর মোঃ শামসুজ্জামান, মহাপরিচালক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, মোঃ সাইফুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।
জনাব আলহাজ্ব শহিদুল ইসলাম ভূঁইয়া, শহীদ ফারহান ফাইয়াজ-এর পিতা
উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন: ফারহানের শাহাদাত যেন আমাদের নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। একজন শিশুর এই আত্মত্যাগ আমাদের সকলের দায়িত্ববোধ আরও গভীর করে তোলে। রূপগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁর স্মৃতি সংরক্ষণের এ উদ্যোগে আমরা গর্বিত ও বদ্ধপরিকর।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন, মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, জেলা প্রশাসক, নারায়ণগঞ্জ
শহীদ ফারহান ফাইয়াজ-এর আত্মার মাগফিরাত কামনা এবং তাঁর স্মৃতিকে চির অম্লান রাখার প্রত্যয়ে আজকের এ আয়োজন সকলকে আবেগে আপ্লুত করেছে।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost