1. admin@biddyuttimes.com : admin :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন

মতলব দক্ষিণে তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ১৭০ বার পঠিত

মতলব দক্ষিণে তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

সারাদেশে প্রশাসনের নির্লিপ্ততায় আইনশৃক্সখলা পরিস্থিতির অবনতি ও ষড়যন্ত্র মূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক মিথ্যাচর ও অপপ্রচারের প্রতিবাদে চাঁদপুরের মতলব উত্তর দক্ষিণ উপজেলায় এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ জুলাই) দুপুরে মিছিলে নেতৃত্ব দেন ঢাকা মহানগর উত্তর ড্যাবের সভাপতি ও চাঁদপুর জেলা বিএনপির সম্মানিত সদস্য ডাঃ সরকার মাহাবুব আহমেদ শামীম। মিছিলটি টিএন্ডটি থেকে বের হয়ে এএনএম টাওয়ার সিএনজি ষ্ট্যান্ড এসে শেষ হয়।
মিছিলে অংশগ্রহন করেন, চাঁদপুর জেলা বিএনপির সহ মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক জাকির হোসেন মোল্লা মতলব পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরে আলম মিয়াজী, সদস্য সচিব শাহাদাত হোসেন অভি, পৌর ছাত্রদলের আহ্বায়ক ইদ্রিস সরকার মুন্না, মতলব উত্তর উপজেলা যুবদল নেতা জাকির হোসেন, মতলব উত্তর উপজেলা বিএনপির সহ ছাত্র বিষয়ক সম্পাদক তৌফিক আজিম মিশু, মতলব উত্তর উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি আবু নাসের শ্যামল, তেজগাঁও কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, ছাত্রদল নেতা রুবেল সরকার, শরিফুল ইসলাম রাসেল সহ হাজার হাজার নেতাকর্মী।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost