1. admin@biddyuttimes.com : admin :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৬:০২ পূর্বাহ্ন

বাংলাদেশ ক্ষুদ্রযান শ্রমিক সংগঠনের মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ১৩১ বার পঠিত
বাংলাদেশ ক্ষুদ্রযান শ্রমিক সংগঠনের মতবিনিময় সভা
নারায়ণগঞ্জের জালকুড়ি রব্বানী নগর এলাকায় বাংলাদেশ ক্ষুদ্রযান শ্রমিক সংগঠনের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত সভায় একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে এবং সাংগঠনিক কার্যকম গতিশীল করার লক্ষ্যে উপদেষ্টা পরিষদ  একটি আহবায়ক আংশিক  কমিটি ঘোষনা করেন।
শুক্রবার সকাল ১১টায়
উক্ত কমিটি আগামী ১ মাসের মধ্যে পূর্নাঙ্গ কমিটি প্রকাশ করবেন।
বাংলাদেশ ক্ষুদ্রযান শ্রমিক সংগঠনের আলোচনা সভায় সভাপতিত্ব করেন এ বি সিদ্দিক।
এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক মানবাধিকার কর্মী সেলিম আহমেদ, ফয়সাল রায়হান, নুর আলম আকন্দ, জাহিদ হোসেন, সোলাইমান খান রাব্বি-সহ সংগঠনের প্রায় দেড় শতাধিক সদস্য।  আয়োজিত  আলোচনা সভায় বক্তব্য রাখেন উপদেষ্টা পরিষদ নেতৃবৃন্দ-সহ কবি এ বি সিদ্দিক, আজগর হোসেন সহ কমিটির নেতৃবৃন্দরা।
এসময় সকলের মতামতের ভিত্তিতে সেলিম আহমেদ কে সংগঠনের প্রধান উপদেষ্টা এবং ফয়সাল রায়হান, নুর আলম আকন্দ, জাহিদ হোসেন, সোলাইমান খান রাব্বি কে উপদেষ্টা নির্বাচিত করা হয়।
উপদেষ্টা পরিষদ নেতৃবৃন্দরা সাংগঠনিক  কাজকে আরো বেগবান করার জন্য কবি এ বি সিদ্দিক কে  আহবায়ক, মোঃ পিন্টু ও আজগর হোসেনকে যুগ্ম আহবায়ক। ওমর ফারুক সদস্য সচিব, নাজমুল – যুগ্ম সদস্য সচিব, জিহাদ ও শফিকুল ইসলাম কে সদস্য করে ১ মাসের জন্য একটি আংশিক আহবায়ক কমিটির অনুমোদন প্রদান করেন। বাংলাদেশ ক্ষুদ্রযান শ্রমিক সংগঠনের উপদেষ্টা পরিষদ স্বাক্ষরিত এই কমিটির অনুমোদন দেয়া হয়। উপদেষ্টা নেতৃবৃন্দের সহায়তায় সংগঠনের নীতিমালা ঘোষণাপত্র বা গঠনতন্ত্র প্রণয়ন করে আনুষ্ঠানিক আত্বপ্রকাশ করতে নেতৃবৃন্দ সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছেন।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost