1. admin@biddyuttimes.com : admin :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৫:৩১ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ১০২ বার পঠিত

নারায়ণগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন

‘ন্যায়সঙ্গত ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন’ এ প্রতিপাদ্য নিয়ে নারায়ণগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন করা হয়েছে। বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে সোমবার (১৪ জুলাই) জেলা প্রশাসন ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের মিলনায়তনে সকাল ১০টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নারায়নগঞ্জ জেলা সহকারী পরিচালক (পরিবার পরিকল্পনা) কাজী মমতাজ বেগমের সভাপতিত্বে এবং সদর উপজেজলা পরিবার ও পরিকল্পনা কমকর্তা আ.তা.ম. বোরহান উদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
স্বাগত বক্তব্য দেন, সিভিল সার্জন ডা. এ এম এফ মশিউর রহমান, সরকারি তোলারাম কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. শহীদুল ইসলাম, পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক (সিসি) ডাঃ ফয়সাল সিদ্দিকী ও তারাব ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাভ কেন্দ্রের পরিবার কলয়াণ পরিদর্শকা কিসমত জাহান।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আলমগীর হুসাইন, ফতুল্লা জোনের সহকারি কমিশনার (ভূমি) আসাদুজ্জামান নূর, সদর উপজেলা নির্বাচন অফিসার আফরোজা খাতুন, মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার ডাঃ আফসানা জাহান, সদরের মেডিকেল অফিসার ডাঃ জাফরীন যোবায়রা সুরভী, জালকুড়ি মা ও শিশু কল্যাণ কেন্দ্রের ডাঃ ফারহানা আক্তার’সহ নারায়ণগঞ্জ জেলার পরিবার পরিকল্পনা বিভাগীয় কর্মকর্তা কর্মচারীবৃন্দ, বেসরকারি সংস্থার প্রতিনিধি, সুধীজন এবং সাংবাদিকবৃন্দ।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost