
আজ (সোমবার)জুলাই শহিদ স্মৃতিস্তম্ভ’ এর উদ্বোধন
বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ৩৬ জুলাই ২০২৪ ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে বিজয় অর্জিত হয়েছে। বিজয়ের বর্ষপূর্তিতে জুলাই গণ-অভ্যুত্থানের শহিদদের স্মরণে সারা দেশে ‘জুলাই শহিদ স্মৃতিস্তম্ভ’ নির্মাণ করা হচ্ছে। জুলাই গণ-অভ্যুত্থানের শহিদদের স্মৃতি ধরে রাখতে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ২০২৫” এর আওতায় ১৪ জুলাই ২০২৫ খ্রিঃ বেলা ৩:০০ ঘটিকায় নারায়ণগঞ্জ জেলায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়িত প্রথম “জুলাই শহিদ স্মৃতিস্তম্ভ” উদ্বোধন করা হবে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব মোস্তফা সরয়ার ফারুকী উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে সানুগ্রহ সম্মতি জ্ঞাপন করেছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন।
Leave a Reply