1. admin@biddyuttimes.com : admin :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৬:০৯ পূর্বাহ্ন

সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের সুযোগ সুবিধা প্রদান করে দক্ষ ও মেধাবী করে গড়ে তুলতে জেলা প্রশাসন বদ্ধ পরিকর–ডিসি

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ১৬৬ বার পঠিত

সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের সুযোগ সুবিধা প্রদান করে দক্ষ ও মেধাবী করে গড়ে তুলতে জেলা প্রশাসন বদ্ধ পরিকর–ডিসি

 

আজ ১০ জুলাই নারায়ণগঞ্জ সদর উপজেলার আয়োজনে ৬৬ নং শাসনগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের মাঝে স্কুল সু ও ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার মানবিক জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি একইসাথে ছাত্র-ছাত্রীদের মাঝে চকলেট ও গাছের চারা বিতরণ করেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার, নারায়ণগঞ্জ সদর।

মূলত, শাসনগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়টি বিসিক শিল্পনগরী সংলগ্ন একটি শিক্ষা প্রতিষ্ঠান। জানা যায়, এ বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীরা আশেপাশে অবস্থিত বিভিন্ন গার্মেন্টস শিল্প কারখানার সন্তান। সুবিধাবঞ্চিত এ সকল শিশুদের কারোরই স্কুল সু নেই – এ তথ্য জানতে পেরে জেলা প্রশাসক জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা সকল ছাত্র-ছাত্রীদের স্কুল সু কিনে দেয়ার জন্য উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশনা প্রদান করেন। যার প্রেক্ষিতে উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, মানবিক মানুষ হিসেবে নতুন প্রজন্মকে গড়ে তুলতে হলে তাদের পিছিয়ে রাখার সুযোগ নেই। সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের সুযোগ সুবিধা প্রদান করে দক্ষ ও মেধাবী নতুন প্রজন্ম গড়ে তুলতে জেলা প্রশাসন বদ্ধ পরিকর।

অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক স্কুল প্রাঙ্গণে একটি সফেদা গাছের চারা রোপণ করেন।

জেলা প্রশাসকের এরকম মানবিক কার্যক্রমে উপস্থিত হয়ে স্কুল সু, ক্রীড়া সামগ্রী, চকলেট ও গাছের চারা বিতরণের সময় বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মাঝে এক উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। সকলেই জেলা প্রশাসকের এমন উদ্যোগকে সাধুবাদ জানান।

এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফেরদৌসী বেগম, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আক্তার, সিদ্ধিরগঞ্জ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) দেবযানী কর, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহানারা বেগমসহ স্কুলের শিক্ষকমন্ডলী ও অন্যান্য সরকারি কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost