
সিদ্ধিরগঞ্জে চোরাই তেলের আস্তানায় যৌথ বাহিনীর অভিযান
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চোরাই তেলের আস্তানায় যৌথ বাহিনীর সহায়তায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে সিদ্ধিরগঞ্জের গোদনাইল বাড়িপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার নাহিদ শিশির ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল হুদা।
এসময় মোঃ আব্দুর রহিমের মালিকানাধীন পদ্মা পিএলসি তেলের দোকানে অভিযান চালিয়ে ৮৬ লিটার অকটেন, ৩০ লিটার ডিজেল ও একটি বিক্রয় রশিদ বই জব্দ করা হয়।
অভিযানে র্যাব-১১, বিজিবি এবং সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের সদস্যরা অংশগ্রহণ করেন।
Leave a Reply