1. admin@biddyuttimes.com : admin :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন

নারায়ণগঞ্জে মাসুদুজ্জামান মাসুদের মায়ের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ৩২৮ বার পঠিত

নারায়ণগঞ্জে মাসুদুজ্জামান মাসুদের মায়ের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

 

নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপির সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ও মডেল ডি ক্যাপিটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাসুদুজ্জামান মাসুদের মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৭ জুলাই) বাদ আসর নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শওকত হাসেম শকুর উদ্যোগে নগরীর ডনচেম্বারে এ মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু।

এছাড়াও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহবুবউল্লাহ তপন, সদস্য ফারুক আহম্মেদ রিপন, সদস্য ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাখাওয়াত হোসেন রানা, মহানগর কৃষকদলের সভাপতি এনামুল খন্দকার স্বপন, মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি সরকার আলম, বিএনপি নেতা মাহফুজুর রহমান, মনসুর উদ্দিন পলিন, জাহাঙ্গীর মাদবর, নূর ইসলাম জানু, আনোয়ার মাহমুদ বকুল, আব্দুর রহমান, নূর আলম এবং স্বেচ্ছাসেবক দল নারায়ণগঞ্জ সদর থানা শাখার সাধারণ সম্পাদক মাহবুব হোসেন জুলহাস।

মাহফিলে মাসুদুজ্জামান মাসুদের প্রয়াত মায়ের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost