1. admin@biddyuttimes.com : admin :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন

নাঃগঞ্জ বন্দর রেলগেইটে  এনআরবি ইসলামিক লাইফ ইন্সুরেন্স লিমিটেড এর ২য় শাখা অফিস উদ্বোধন 

শফিকুল ইসলাম আরজু
  • আপডেট টাইম : রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ২৩২ বার পঠিত

নাঃগঞ্জ বন্দর রেলগেইটে  এনআরবি ইসলামিক লাইফ ইন্সুরেন্স লিমিটেড এর ২য় শাখা অফিস উদ্বোধন

 

নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন রেলগেইটে এনআরবি ইসলামিক লাইফ ইন্সুরেন্স লিমিটেড এর অফিস -০২ শাখা অফিস উদ্বোধন, প্রশিক্ষণ ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়।

৬ জুলাই রবিবার সকালে শাখার অফিস কার্যালয় (সাবেক আলহাজ্ব  হান্নান সরকার  কাউন্সিলর এর বাস ভবন )  এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শাখা অফিস উদ্বোধন, প্রশিক্ষণ ও উন্নয়ন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান কার্যালয়ের ব্যবস্হাপনা পরিচালক ও সিইও – মোঃ শাহ্ জামাল হাওলাদার। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান কার্যালয়ের সহকারী ব্যবস্হাপনা পরিচালক- শরীফ মোঃ শহিদুল ইসলাম, প্রশিক্ষণ ও গবেষণা বিভাগীয় প্রধান – মোঃ মাহমুদুল ইসলাম, ইভিপি সেলস এ্যান্ড মার্কেটিং এর – মোঃ নজরুল ইসলাম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ বন্দর অফিস -০২ এর  ব্রাঞ্চ ম্যানেজার ও ইনচার্জ- শাহানাজ আক্তার মুক্তা।

উদ্বোধনী এ প্রশিক্ষণ ও উন্নয়ন সভায় উপস্থিত সকলেই তাদের বক্তব্যে মানব জীবনে  জীবন বীমার গুরুত্ব বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে  আলোচনায় তুলে ধরেন এবং বীমা করার প্রতি উৎসাহ দেন।

এ সময়  এনআরবি ইসলামিক লাইফ ইন্সুরেন্স লিমিটেড এর নারায়ণগঞ্জ শাখার উপস্থিত ছিলেন, ইউ,এম- সিদ্দী‌ক, ইউ,এম- শাহনাজ আক্তার সাথী, এফ,এ তামান্না, বীমা কর্মী নুসরাত ও তাবাসসুম  ঝুমি, সহ স্হানীয় এলাকার গন্যমান্য অনেক ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানটির  সঞ্চালনা করেন নারায়নগঞ্জ শাখার ডেপোটি জেনারেল ম্যানেজার- ওমর ফারুক।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost