
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি এর আগমন প্রসঙ্গে ওয়াচ প্রতিবেদন
আজ ০৫/০৭/২০২৫ শনিবার বিকাল ৪.৩০ মিনিট নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আহবানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি নারায়ণগঞ্জ জেলা প্রশাসন আগমন করেন।প্রথমে তিনি সার্কিট হাউস পরিদর্শন ও পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি সার্কিট হাউসে আগমন করলে ।এসময় তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া ও নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জনাব প্রত্যুস কুমার মজুমদার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আলমগীর হোসেন অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ তারেক আল মেহেদী।
জেলা পুলিশের একটি চৌকস দল সিনিয়র সচিব নাসিমুল গনি কে গার্ড অফ অনার প্রদান করেন জেলা প্রশাসনের পক্ষ থেকে ।
তারপর নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কর্তৃক গৃহীত গ্রিন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ কর্মসূচি আওতায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বৃক্ষ রোপন করেন।এবং প্রশংসা করেন গ্রীন এন্ড ক্লিন কার্যক্রমের প্রতি । তারপর
নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নারায়নগন্জ জেলা পর্যায়ের সকল দপ্তর প্রধানগন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে পরিবর্তিত পরিস্থিতিতে ভূমিকা পালন শীর্ষক মতবিনিময় সভায় জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়ার সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন জনাব আসাদুজ্জামান অতিঃ ডিআইজি শিল্প পুলিশ, লেঃ কঃ এইচ এম সালাউদ্দিন বিজিবি, মেজর আয়াজ আহমেদ, ৭ আর্টিয়ালী, আ,ফ,ম মশিউর রহমান সিভিল সার্জন, মোঃ দাদন মু্সী উপ পরিচালক এন এস আই, জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সকল সংস্থার প্রধানগন উপস্থিত ছিলেন।
প্রথমে জেলা প্রশাসক উপস্থিত সকল অতিথিদের সাথে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনির সাথে পরিচয় করিয়ে দেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বিভিন্ন উপদেশ মুলুক ও কর্তব্য বিষয়ে কথা বলেন। তিনি বলেন তোমরা তাদের মত হইওনা যারা নিজেকে এবং আল্লাহকে ভুলে গেছে। সমাজ অসৎ লোকের কাজে ধ্বংস হয় না,সমাজ ধ্বংস হয় সত লোকের নিরবতায়। কর্মে এবং জীবনে ভালো কাজ করার জন্য তাগিদ দেন। লোভ, হিংসা ত্যাগ করেন, এগুলো মানুষের মাঝে বিরূপ ধারণা সৃষ্টি করে।জুলাই আন্দোলনে শহিদ ও আহতদের নিয়ে কিছু ভিডিও চিত্র তুলে ধরেন। জুলাই ও মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। দেশের মানুষকে ভালো সেবা দেওয়ার জন্য অনুরোধ করছি।
Leave a Reply