
বন্দরে নব উদয়ন সংগঠনের
নক-আউট ব্রাদার্স ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা
নারায়ণগঞ্জের বন্দরে নব উদয়ন সংগঠন এর নক-আউট ব্রাদার্স ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। চিত্তরঞ্জন গ্রীন সিটি দল চ্যাম্পিয়ন হয় ও রানার্সআপ গণকটুলি সুপার কিংস।
শুক্রবার বিকেলে বন্দর সোনাকান্দা স্কুল মাঠে প্রতি বছরের ন্যায় এবারো বাংলাদেশের বিভিন্ন জেলা হতে আগত ৪টি ক্রিকেট দল নিয়ে দিন ব্যাপী এক দিনের নক-আউট ব্রাদার্স ক্রিকেট টুর্নামেন্ট নামক ৬ষ্ঠ বারের মতো ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হয়।

টুর্ণামেন্টে মিডিয়া পার্টনার ‘বিদ্যুৎ টাইমস ডটকম’ মিডিয়া পার্টনার ছিলেন।
অতিথিরা বিজয়ী ও বিজিত দলের মাঝে ট্রফি তুলে দেন।
বক্তারা বলেন, খেলাধুলা মাদক দ্রব্য থেকে দূরে থাকতে সাহায্য করে। নিয়মিত খেলাধুলা শরীর ও মনকে সুস্থ রাখে এবং মাদক দ্রব্য সেবনের প্রবণতা কমিয়ে দেয়।খেলাধুলার মাধ্যমে শরীর থেকে অতিরিক্ত এনার্জি বের হয়ে যায়, যা মাদক দ্রব্য সেবনের আকাঙ্ক্ষা কমাতে পারে। এছাড়াও, খেলাধুলা একটি সামাজিক কার্যকলাপ, যা মানুষকে একসঙ্গে কাজ করতে এবং একে অপরের সাথে মিশে যেতে উৎসাহিত করে।
Leave a Reply