1. admin@biddyuttimes.com : admin :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৩:২২ অপরাহ্ন

বন্দরের আতাউর রহমান মুকুলের উপর হামলা, মাকসুদ হোসেনের নিন্দা ও ক্ষোভ প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ২৪৭ বার পঠিত

বন্দরের আতাউর রহমান মুকুলের উপর হামলা, মাকসুদ হোসেনের নিন্দা ও ক্ষোভ প্রকাশ

রবিবার দুপুর ১২টায় বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব আতাউর রহমান মুকুলের উপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে।

এ ঘটনায় নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন বন্দর উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ (সদর ও বন্দর) আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মোঃ মাকসুদ হোসেন।
এক বার্তায় মোঃ মাকসুদ হোসেন বলেন, ‘আতাউর রহমান মুকুল ভাই একজন প্রবীণ রাজনীতিবিদ ও যথেষ্ট সম্মানী ব্যক্তি। একজন ব্যক্তির উপর হামলা চালানো ও তাকে হেনস্থা করা আমাদের কারোর কাম্য নয়। যারা এ ঘৃন্য কাজটি করেছে তারা ক্ষমার অযোগ্য অপরাধ ও গর্হিত কাজ করেছে। প্রশাসনের কাছে আমার আবেদন, সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এ হামলায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হউক। তার পাশাপাশি দোয়া করি, যাতে আতাউর রহমান মুকুল ভাই দ্রুত সুস্থ হয়ে উঠতে পারেন।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost